জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আলোকিত জীবন

আহলান সাহলান মাহে রমজান 


প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৭:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: রোজার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তাকওয়া সৃষ্টি করা। তাকওয়া আসলে এমন এক সম্পদ যা আল্লাহর ভালোবাসা এবং ভয় থেকে সৃষ্টি হয়। ভালোবাসা এবং ভয়ের এ মানসিক অবস্থার নাম তাকওয়া যা সকল ভালো কাজের উৎস এবং সকল পাপ কাজ থেকে বাঁচার সত্যিকার উপায়। তাকওয়া অজর্নের মাধ্যমেই একজন ঈমানদার মুত্তকী হতে পারে। আল্লাহ তায়ালা সিয়াম সাধনার মাধ্যমে মানুষকে মুত্তাকী হওয়ার কথা বলেছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন কুরআনুল কারীমে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলেছেন ‘হে ইমানদারেরা তোমাদের উপর সাওম (রোজা) ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগেকার লোকদের উপর। আশাকরা যায় এতে তোমরা মুত্তাকী হতে পারবে।’
মুত্তাকী মানুষ অন্যায় বা গোনাহর কাজ থেকে বিরত থাকবে এটাই স্বাভাবিক। এভাবে আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে সৎকর্মশীল পূণ্যবান মানুষ হিসেবে নিজেকে গঠনের হাতিয়ার হিসেবে সিয়াম অর্থাৎ রোজার অনুশীলনের বিধান বাধ্যতামূলক করে দিয়েছেন। এ অবস্থায় আমাদের উচিত, যথাযথভাবে এই বিধান পালন করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পবিত্র মাসেও একশ্রেণির মানুষকে দেশ ও জাতির তথা মানুষের জন্য ক্ষতিকর কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করতে দেখা যায় না। বরং অনেককে এই পবিত্র মাসকে পুঁজি করে অধিক মুনাফা অর্জনের লোভ লালসায় জড়িত হতে দেখা যায়। অসৎ আমদানিকারক, ব্যবসায়ী ও মজুতদারদের বিভিন্ন নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধি করে সাধারণ ও সীমিত আয়ের মানুষকে সীমাহীন আর্থিক কষ্টে ফেলতে দেখা যায়।
এ ধরণের কাজ নিশ্চিতভাবেই ইসলামী বিধিবিধান বিশেষভাবে সিয়ামের আদর্শ ও চেতনার পরিপন্থী। লোভ লালসার কাছে আত্মসমর্পণ রমজানের সংযমের শিক্ষার সম্পূর্ণ বিরোধী ও অসংগতিপূর্ণ। এছাড়া রমজানের মতো সাধনার পবিত্র মাসেও অনেক কর্মকর্তা-কর্মচারীকে ঘুষ দুর্নীতির মতো কবিরা গোনাহর কাজ থেকে বিরত থাকতে দেখা যায় না। বরং ঈদের বাড়তি খরচের দোহাই দিয়ে এই পবিত্র সংযমের মাসে তাদের ঘুষ দুর্নীতির মাত্র বাড়িয়ে দিতে দেখা যায়। এ ধরণের অপকর্ম সংশ্লিষ্ট ব্যক্তিদের রমজানে দিনমান উপবাস থাকাকে যে অর্থহীন ও পূণ্যহীন করে দেবে, এটা ইসলামে স্পষ্ট বলে দেওয়া। নবী সা. বলেছেন, যে রমজান মাসের রোজা রেখে মিথ্যা এবং খারাপ কাজ ছাড়তে পাড়লো না তার সারাদিন না খেয়ে থাকায় আল্লাহর কিছুই যায় আসে না।
নবী সা. আরো বলেছেন, এমন অনেক রোজাদার আছে যারা রোজা রেখে কেবল ক্ষুধা-তৃষ্ণায় কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই পায় না; আর যারা রাত জেগে নামাজ আদায় করে তাদের মধ্যেও এমন বহু লোক আছে, নামাজে দাঁড়িয়ে রাত জেগে কষ্ট করা ছাড়া যাদের আর কোনো লাভ হয় না।
কাজেই এসব কথা থেকে আমরা বুঝতে পারি, কেবল না খেয়ে থাকার নাম রোজা নয় বরং বরং আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় থেকে তাঁর নির্দেশে মেনে চলার নামই রোহজ। যার সুন্দর একটি চর্চা আমরা পুরো একমাস জুড়ে রমজান মাসে করে থাকি। যে চর্চা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যারা এই নিয়মে চলবে তারাই মুত্তাকী আর তাদের রোজাই আল্লাহর কাছে কবুল হবে। মুত্তাকী লোক কোনোভাবেই একজন রোজাদারকে তো দূরে থাক কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। সে মুসলমান হোক কিংবা অন্য কোনো মতেরই হোক।
সুতরাং সেসব ব্যবসায়ী এবং কর্মকর্তাদের ভেবে দেখা দরকার রমজান মাসের অজুহাতে যারা নিজেদের লোভের কারণে মানুষকে কষ্ট দিচ্ছেন তারা কতোটা বড়ো ধরনের অপরাধ করছেন। আর তারা এই ধৃষ্টতা এমন মাসে দেখাচ্ছেন যে মাসে আল্লাহ এবং তাঁর নবী সা. ছাড় দিতে উৎসাহিত করেছেন। তাই তাদের এখনই সতর্ক হয়ে যাওয়া উচিত। তাদের মনে রাখা উচিত আল্লাহ যদি ধরেন তো কেউ বাঁচাতে পারবে না। সূরা বুরজের ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তোমার রবের ধরা বড়ো শক্ত ধরা।

আলোকিত জীবন এর আরও খবর
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ

একটি রক্তাক্ত শুক্রবার

একটি রক্তাক্ত শুক্রবার

উস্তাদ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী : জনবান্ধব এক বুজুর্গ আলেম

উস্তাদ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী : জনবান্ধব এক বুজুর্গ আলেম

প্রেরণার বাতিঘর: অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.)

প্রেরণার বাতিঘর: অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.)

সর্বশেষ সংবাদ
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top