এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:৩১:২৪ অপরাহ্ন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে| সোমবার রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন|
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে লবীব আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. বদরুল আমিনকে মনোনীত করা হয়েছে| কমিটিতে সহ-সভাপতি হিসেবে আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম, প্রচার ও দপ্তর সম্পাদক ওলিউর রহমানকে মনোনীত করা হয়| এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ ও এস.এম আসিফ মাহমুদকে মনোনীত করা হয়েছে|
এর আগে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়| ২০২৫-২৬ সেশনের সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন| বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ˆশলেন্দ্র মোহন সিংহ, সাবেক সভাপতি ইমরান ইমন| বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্ব সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি করবে| বিজ্ঞপ্তি




