সিলেটে খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬, ৭:৩১:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলার শাখার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ মজলিস বৃহস্পতিবার লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে মহানগর সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন ও মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। প্রশিক্ষণে নেতৃত্ব আনুগত্য ও শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠকি সম্পাদক, সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুহসিনুল হাসান, জনশক্তির মান্নোয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, কালেমায়ে ত্বইবার তাৎপর্য ও দাবি বিষয়ে আলোচনা করেন জামেয়া মাদানিয়া কাজিরবাজারের মুহাদ্দিস কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শাহ মমশাদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, ক্বারী মাওলানা আবুল হোসাইন, মাওলানা আবুল কালাম, মোহাম্মদ সিকন্দর আলী, ডা: নবী হোসেন, হাফিজ তারেক হাসান সাহেদ ও মোহাম্মদ শাব্বির আহমদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষ সংগঠক গড়ে তোলার অন্যতম হাতিয়ার প্রশিক্ষণ। প্রশিক্ষণ যত হবে সুকঠিন শাণিত, দক্ষতা তত হবে পরীক্ষিত উন্নত। প্রশিক্ষণ ব্যতিরেকে দক্ষ সংগঠক গঠন করা সম্ভব নয়। প্রশিক্ষণ কাঙ্খিত সফলতার অন্যতম চাবিকাঠি। ব্যক্তি মানুষের ব্যবহার ও আচরণ সৃষ্টিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রশিক্ষণ নিষ্ঠাবান, পেশাদারিত্ব ও শৃঙ্খলার মান উন্নয়নে সহায়তা করে থাকে। বিজ্ঞপ্তি






