বড়লেখায় জোড়া খুন মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:১০:২৪ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় চাঞ্চল্যকর দুইভাই হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সামছুল ইসলামকে (৩৮) রোববার রাতে নিজ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে| সামছুল ইসলাম উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগুদাম) গ্রামের মৃত আব্দুস ছবুরের ছেলে| সোমবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেছে|
ডাবল হত্যা মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ ডিসে¤^র সন্ধ্যায় উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগুদাম) গ্রামে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের সামছুল ইসলাম গংরা আব্দুল কাইয়ুম ও তার ভাই কুয়েত ফেরৎ জামাল উদ্দিনকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন| এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু ঘটে| এ ঘটনায় ২৯ ডিসে¤^র নিহত কুয়েত প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম প্রতিপক্ষের কামাল আহমদ, জমির আলী, এনাম উদ্দিন, তুতিউর রহমান দোয়েল, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, জয়নাল আবেদীন, আব্দুল আলিম, জাহেদুর রহমান, ফয়ছল আহমদ, আলী হোসেন, অহিদ আহমদ, আব্দুল হক ও সামছুল ইসলামের নাম উল্লেখ ও আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন|
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, দুইভাই হত্যা মামলার এজাহার নামীয় আসামি সামছুল ইসলামকে রোববার রাতে গ্রেফতার করা হয়| সোমাবর বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে|




