জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে ইন্দোনেশিয়া


প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬, ৭:৫৬:৪৭ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া : মাত্র চার বছরের ব্যবধানে মালয়েশিয়ার বিদেশি শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় সবচেয়ে বেশি শ্রমিক পাঠানো দেশ ছিল বাংলাদেশ। তবে বর্তমানে সেই অবস্থান দখল করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং পুরো নিয়োগব্যবস্থা দ্রুত ডিজিটাল ও কঠোর নিয়ন্ত্রণভিত্তিক কাঠামোয় রূপ নিচ্ছে।
মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল পার্লামেন্টে লিখিত জবাবে জানান, ২০২৫ সালে দেশটিতে মোট ৭৭ হাজার ৮০৭ জন বিদেশি কর্মী প্রবেশ করেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৯১ শতাংশ কম।
২০২৫ সালে বিদেশি কর্মী পাঠানো দেশের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটি থেকে এসেছে ৩৫ হাজার ১১ জন কর্মী, যা মোট আগমনের ৪৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল, সেখান থেকে এসেছে ২৫ হাজার ২৬ জন (৩২ দশমিক ২ শতাংশ)। তৃতীয় অবস্থানে থাকা ভারত থেকে এসেছে ৬ হাজার ২৪৫ জন (৮ শতাংশ)। এবার শীর্ষ তিন উৎস দেশের তালিকায় নেই বাংলাদেশ।
কোভিড-১৯ মহামারির পর ২০২২ সালে শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক কর্মী মালয়েশিয়ায় যান। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে রেকর্ডসংখ্যক বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশ করেন। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মালয়েশিয়ায় মোট ৮ লাখ ৬৭ হাজার ৭৩১ জন বিদেশি কর্মী প্রবেশ করেন। এর মধ্যে বাংলাদেশ থেকেই যান ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন, যা মোট আগমনের প্রায় ৪৬ শতাংশ। একই সময়ে নেপাল থেকে ১ লাখ ৩৪ হাজার ৮৯৫ জন এবং ইন্দোনেশিয়া থেকে ১ লাখ ২২ হাজার ৯০৮ জন কর্মী প্রবেশ করেন। তবে এই রেকর্ড সংখ্যার পাশাপাশি অতিরিক্ত অভিবাসন ব্যয়, সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির আধিপত্য, চাকরি না পাওয়া, ঋণের বোঝা এবং শ্রমিক শোষণের অভিযোগ সামনে আসে। এসব বিষয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে মালয়েশিয়া সরকার নতুন বিদেশি কর্মী নিয়োগে কড়াকড়ি আরোপ করে। বিদ্যমান কোটার ব্যবহার, শ্রমবাজারের ভারসাম্য এবং নিয়োগব্যবস্থার সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ওই বছর বিদেশি কর্মী আগমন কমে দাঁড়ায় ৩ লাখ ৫৬ হাজার ৯৭২ জনে।
২০২৪ সালে ইন্দোনেশিয়া থেকে ১ লাখ ২৪ হাজার ১০৭ জন, ভারত থেকে ৭৮ হাজার ৪৭৫ জন এবং কাজাখস্তান থেকে ৫১ হাজার ৩৬২ জন কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেন। আর ২০২৫ সালে মোট বিদেশি কর্মী আগমন নেমে আসে মাত্র ৭৭ হাজার ৮০৭ জনে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কর্মী নিয়োগের হার কমে যাওয়ার মাধ্যমে নিয়োগদাতাদের চাহিদাও হ্রাস পেয়েছে। একই সঙ্গে সরকার নিয়োগব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ধারাবাহিক সংস্কার চালিয়ে যাচ্ছে।
অভিবাসন ও শ্রমবাজার বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ার এই পরিবর্তন সাময়িক নয়; বরং এটি দীর্ঘমেয়াদি নীতিগত সংস্কারের অংশ। ভবিষ্যতে শুধু বেশি সংখ্যক কর্মী পাঠালেই হবে না, বরং নিয়োগব্যবস্থার স্বচ্ছতা, আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ, প্রযুক্তিনির্ভর তথ্য যাচাই এবং অভিবাসন ব্যয় কমাতে পারলেই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে।
বিশ্লেষকদের ভাষ্য, এটি বাংলাদেশের জন্য একদিকে সতর্কবার্তা, অন্যদিকে নতুন সুযোগ। দক্ষ জনশক্তি তৈরি, অভিবাসন ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত করা গেলে বাংলাদেশ আবারও মালয়েশিয়ার অন্যতম প্রধান শ্রমশক্তির উৎস হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে।

আন্তর্জাতিক এর আরও খবর
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার

সর্বশেষ সংবাদ
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top