হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৯:৩৬:৩৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান নির্বাচিত হয়েছেন খলিল আল-হাইয়া। তিনি ইসরায়েলি অভিযানে নিহত সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার হামাস এক ঘোষণায় জানায়, ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি হিসেবে খলিল আল-হাইয়াকে রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত করা হয়েছে।
এর আগে গত বছর তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর সংগঠনটির নেতৃত্বে আল-হাইয়ার রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এর শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।





