জিএসসি ইউকের প্রথম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৮:২১:৩০ অপরাহ্ন

যুক্তরাজ্যে প্রথমবারের মতো জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (জিএসসি)| গত ১৭ আগস্ট সোমবার বার্মিংহামের ডগ এলিস স্পোর্টস সেন্টারে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়|
জিএসসির কেন্দ্রীয় স্পোর্টস সেক্রেটারি ˆসয়দ আখলাকুল আ¤ি^য়া রাবেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর ও অঞ্চল থেকে খেলোয়াড়, জিএসসির নেতৃবৃন্দ, রিজিওনাল প্রতিনিধি ও কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন| এতে মোট ৮২টি দল অংশগ্রহণ করে|
দুপুর ১২টায় প্রতিযোগিতা শুরু হয়| জিএসসির চেয়ারপার্সন সালেহ আহমেদ অতিথি ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের ¯^াগত জানান| জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক ফিরুজ খান প্রতিযোগীদের জন্য দুপুরের খাবার এবং সন্ধ্যায় ˆনশভোজের আয়োজন করেন|
প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাদশা প্যালেসে| এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আইয়ুব খান এমপি| অনুষ্ঠানে কাউন্সিলর আব্দুল মায়েন চৌধুরী সুমন, কাউন্সিলর তাজ উদ্দিন ও কাউন্সিলর মমতাজ হোসেনসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে জিএসসির কেন্দ্রীয় সহসভাপতি কামরুল হাসান চুনু ও আব্দুস শহীদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের সাবেক চেয়ারপার্সন ফখর উদ্দিন, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ˆসয়দ আবু সায়েদ আহমেদ, সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সুফি সুহেল আহমেদ, সিতার মিয়া, মাফিজ খান, কাজী আঙ্গুর মিয়া, রঞ্জু মিয়াসহ বিভিন্ন রিজিওন ও শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|
পুরস্কার বিজয়ীরা হলেন-ডি ক্যাটাগরি চ্যাম্পিয়ন: বাবরু ও কিরণ-বার্মিংহাম, রানার্স-আপ: শাহাব উদ্দিন ও রহমত আলী-লিভারপুল| সেমিফাইনালিস্ট: রাসেল ও ˆসয়দ-কিডার মিনস্টার; তাজ ও অনিক-বার্মিংহাম|
লোয়ার ডি ক্যাটাগরি: চ্যাম্পিয়ন: শুহেদ ও শুয়াইব-কার্ডি, রানার্স-আপ: মুহন ও আঙ্গুর-অক্সফোর্ড ও বার্মিংহাম| সেমিফাইনালিস্ট: মাজ ও হাবিব-ক্রয়ডন; মোস্তাক ও কবির-ওল্ডহ্যাম| বিজ্ঞপ্তি






