জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

আঞ্চলিক মেরুকরণের মুখে বাংলাদেশ


প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬:৫৭ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ ঘিরে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগদানের সিদ্ধান্ত নেয়নি এবং ঢাকার দাবি, সদস্য হওয়ার কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণও এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সরকারের একাধিক শীর্ষ পর্যায়ের বক্তব্যে মক্কা প্যাক্টের প্রতি ইতিবাচক মনোভাব স্পষ্ট হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, আমন্ত্রণ পেলে বাংলাদেশ মক্কা প্যাক্টে যোগদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এতে অন্য অংশীদারদের সঙ্গে ঢাকার সম্পর্ক বা সম্পৃক্ততা সীমিত হবে না। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিষয়টি নিয়ে পরিস্থিতি যাচাই-বাছাই করা হচ্ছে এবং সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে।
এদিকে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব ঘটনাই দিল্লি অনুসরণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে ইরানের অবস্থান একেবারেই ভিন্ন। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি বলেছেন, বাংলাদেশ মক্কা প্যাক্টে যোগ দিলেও তেহরানের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ইরান এই চুক্তিকে ইরানবিরোধী উদ্যোগ হিসেবেও দেখছে না।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অন্যতম মূলনীতি হলো, এক সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ কারণে চুক্তিটিকে অনেকটা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে মক্কা প্যাক্টের সামরিক কাঠামো, কমান্ড ব্যবস্থা এবং ভবিষ্যতে সদস্যদের ওপর ঠিক কী ধরনের বাধ্যবাধকতা থাকবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
চুক্তির পর ৩১ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এর বাস্তবায়নের জন্য একটি সচিবালয় প্রতিষ্ঠার ব্যাপারেও একমত হয়েছে। সৌদি আরবে প্রতিষ্ঠিতব্য এই সচিবালয়ের প্রথম মহাসচিব হবেন পাকিস্তানের এক কর্মকর্তা এবং তার মেয়াদ হবে তিন বছর। এর ফলে তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া আরও এগিয়েছে।
মক্কা প্যাক্টে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে প্রথম স্পষ্ট সরকারি বক্তব্য আসে ২৪ আগস্ট। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে এ ধরনের নিরাপত্তা উদ্যোগে বাংলাদেশের অংশ নেওয়া অস্বাভাবিক নয়। তিনি জানান, বাংলাদেশ উদ্যোগটি ইতিবাচকভাবে দেখছে। রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ উদ্যোগে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর কথা জানানো হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, চুক্তিতে যোগদানের বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত দেশের স্বার্থ এবং বৃহত্তর কূটনৈতিক বাস্তবতা বিবেচনা করেই নেওয়া হবে। এর পরদিন থেকেই বাংলাদেশের সম্ভাব্য যোগদান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব পেতে শুরু করে। কারণ, পাকিস্তান মক্কা প্যাক্টের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ায় বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণকে ভারত-পাকিস্তান আঞ্চলিক সমীকরণের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে।
পররাষ্ট প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর স্পষ্ট করে বলেন, মক্কা প্যাক্টে যোগ দিলেও অন্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা সীমিত হবে না। অর্থাৎ সম্ভাব্য সদস্যপদকে কোনো নির্দিষ্ট ভূরাজনৈতিক বলয়ে বাংলাদেশের স্থায়ী অবস্থান হিসেবে দেখছে না সরকার।
সরকারের সবচেয়ে সতর্ক অবস্থান এসেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছ থেকে। ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ মক্কা প্যাক্টে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে পরিস্থিতি যাচাই-বাছাই করছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে ভারতের প্রতিক্রিয়াই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। ২৮ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব ঘটনা তারা অনুসরণ করে এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। দিল্লির এই বক্তব্যে সরাসরি বাংলাদেশকে সতর্ক করা হয়নি। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তান যেহেতু মক্কা প্যাক্টের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশের সম্ভাব্য যোগদানকে ভারত স্বাভাবিকভাবেই কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে। ভারতের উদ্বেগের কেন্দ্রে রয়েছে সম্ভাব্য সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো সামরিক উত্তেজনা তৈরি হলে মক্কা প্যাক্টের সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান কী হবেÑ এ প্রশ্নই দিল্লির কৌশলগত হিসাবকে প্রভাবিত করতে পারে। তবে বাংলাদেশের নীতিনির্ধারকদের বক্তব্য হলো, কোনো একটি দেশের সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনা করে জাতীয় স্বার্থের সিদ্ধান্ত নেওয়া হবে না।
বাংলাদেশের সম্ভাব্য যোগদানের ক্ষেত্রে ইরানের অবস্থানও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ সৌদি আরব, ইরান ও তুরস্ক মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি এবং তাদের পারস্পরিক সম্পর্কের ওপর পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ অনেকাংশে নির্ভর করে। ২ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাতের পর ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ মক্কা প্যাক্টে যোগ দিলেও তেহরানের কোনো উদ্বেগ নেই। তিনি বলেন, বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেÑ এটি তেহরানের জানা আছে। বাংলাদেশের আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত ইরানকে উদ্বিগ্ন করবে না। ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, তেহরান মক্কা প্যাক্টকে ইরানবিরোধী কোনো উদ্যোগ হিসেবে দেখে না, বরং তার ভাষায়, এই ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়। এমনকি ইরানকে ভবিষ্যতে চুক্তিতে আমন্ত্রণ জানানো হলে তেহরান তা গ্রহণ করবেÑ এমন বক্তব্যও দিয়েছেন রাষ্ট্রদূত।
বিশ্লেষকরা বলছেন, চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি এবং কৌশলগত সক্ষমতার ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশাল শ্রমবাজার ও অর্থনৈতিক সম্পর্ক এবং তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

জাতীয় এর আরও খবর
দুদক মহাপরিচালক কুলাউড়ার সাবেক ইউএনও

দুদক মহাপরিচালক কুলাউড়ার সাবেক ইউএনও

‘নিঃশেষ হতে যাওয়া’ হামের নির্মম প্রত্যাবর্তন

‘নিঃশেষ হতে যাওয়া’ হামের নির্মম প্রত্যাবর্তন

চাহিদার চেয়ে প্রত্যাশা ঘাটতি, পোশাক শিল্পে ভাটা

চাহিদার চেয়ে প্রত্যাশা ঘাটতি, পোশাক শিল্পে ভাটা

সর্বশেষ সংবাদ
সিউকের সঙ্গে সারেগের অংশীজন সভা
সিউকের সঙ্গে সারেগের অংশীজন সভা
ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন
ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন
র‌্যাবের নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধী দলীয় নেতা
র‌্যাবের নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধী দলীয় নেতা
ঋণ নেওয়ার খরচ কমেছে, তবুও ঋণ বিতরণে ভাটা
ঋণ নেওয়ার খরচ কমেছে, তবুও ঋণ বিতরণে ভাটা
এসএসসির খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১২১ জন
এসএসসির খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১২১ জন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top