জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ

প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪:২৭ অপরাহ্ন

জ্ঞানভিত্তিক সমাজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও উদ্ভাবনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। এসব ক্ষেত্রে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি শক্ত করা সম্ভব।
অনুষ্ঠানে নবীনবরণ স্পিকার হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়নের ভিত্তি দক্ষ ও যোগ্য মানুষ। তাই শিক্ষার মান নিয়ে আপসের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় থেকে গবেষক, উদ্ভাবক ও নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ মানুষ তৈরি করতে হবে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও একাডেমিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার মতো বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া সিলেট বিভাগের চার জেলার শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং শিক্ষাজীবন সম্পন্ন করা কৃতী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আলী মোহাম্মদ কাওছার, দৈনিক ‘আগামীর সময়’-এর সম্পাদক মোস্তফা মামুন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না, ব্যারিস্টার মাহদীন চৌধুরী ও ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সহসভাপতি শাকেরা বখস। এতে সমিতির বর্তমান ও সাবেক নেতাকর্মী এবং সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা

বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা

কেমুসাসে আলোচনা সভা : রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত

কেমুসাসে আলোচনা সভা : রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত

কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি

কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি

সর্বশেষ সংবাদ
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
বিয়ানীবাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
বিয়ানীবাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মহাসচিব: সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি
ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মহাসচিব: সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের আশা
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের আশা
৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি
৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top