জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা


প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৬:৩৫:৫২ অপরাহ্ন

হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, আট ঘণ্টা কর্মদিবস নিশ্চিত, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন এবং স্বল্পমূল্যে রেশন চালুর দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
১৭ নভেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভায় এসব দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি তারেক চন্দ্র দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, কুলাউড়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমেদ, জুড়ী উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, রবিরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি জিহলজ্বি মিয়া, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. শাহিন মিয়া এবং শ্রমিকনেতা খোকন মিয়া, ফজলুর রহমান ও নাসির খান প্রমুখ।
সভায় শুরুতে হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি মো. ইউসুফ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং বিদ্যুতের লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের আয় বাড়েনি। ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
তারা বলেন, সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেলে ১৪২ শতাংশ বেতন বৃদ্ধির কথা প্রচার করা হলেও দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রায় সাড়ে সাত কোটি শ্রমিক-কর্মচারীর জন্য জাতীয় নিম্নতম মজুরি ঘোষণার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে হোটেল মালিকেরা খাদ্যপণ্যের দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি করলেও শ্রমিকদের নামমাত্র মজুরি দিচ্ছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইনের সুযোগ-সুবিধা বাস্তবায়ন করা না হলে শ্রমিকদের পুঞ্জীভূত ক্ষোভ দেশব্যাপী তীব্র শ্রমিক আন্দোলনে রূপ নিতে পারে। বিজ্ঞপ্তি

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা

কুলাউড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা

বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার

বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার

মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার

সর্বশেষ সংবাদ
১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসে নিকৃষ্টতম বিচারিক অবিচার : প্রধান বিচারপতি
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসে নিকৃষ্টতম বিচারিক অবিচার : প্রধান বিচারপতি
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 
সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 
সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 
অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 
অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 
সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ
সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ
সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
জগন্নাথপুরে মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবসে সভা
জগন্নাথপুরে মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবসে সভা
আজমিরীগঞ্জে এসআরএসপি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা
আজমিরীগঞ্জে এসআরএসপি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা
মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নগরীর বিভিন্ন এলাকায় সড়ক বাতি উদ্বোধন
নগরীর বিভিন্ন এলাকায় সড়ক বাতি উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে সিসিক প্রশাসক: উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে সিসিক প্রশাসক: উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে
শিশু গ্রাম পরিদর্শনে নিকোলাস পোগোস ফাউন্ডেশন সদস্যরা
শিশু গ্রাম পরিদর্শনে নিকোলাস পোগোস ফাউন্ডেশন সদস্যরা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top