জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ইসরাইলের অপরিনামদর্শী হুমকি


প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৪, ১২:৩০:৫৭ অপরাহ্ন

সম্প্রতি একটি ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ইসরাইলের অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রির চেয়ারম্যান ইয়ের কাটজ বলেছেন, মধ্যপ্রাচ্যের কোন দেশ যদি ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ আক্রমণ করে, তবে কেয়ামত নামিয়ে আনা হবে। এমন অস্ত্র ইসরাইলের কাছে আছে। ইয়ের কাটজ আরো বলেন, যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও মধ্যপ্রাচ্যের সবদেশ যদি সিদ্ধান্ত নেয় যে, তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে এই অবস্থায় আমি মনে করি, আমাদের কেয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে।

ইসরাইলের এই উচ্চপদস্থ কর্মকর্তার উপরোক্ত বক্তব্য ইতোমধ্যে বিশ^ব্যাপী বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কারণ তার বক্তব্যে ইসরাইলের পরমাণু অস্ত্রসহ এই জাতীয় মারাত্মক অস্ত্র ব্যবহারের শুধু প্রচ্ছন্ন নয়, স্পষ্ট ও প্রকাশ্য হুমকি দেয়া হয়েছে। একটি অবৈধ ও দখলদার রাষ্ট্র কর্তৃক মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর বিরুদ্ধে উচ্চারিত এমন ধৃষ্টতাপূর্ণ ও শংকা সৃষ্টিকারী বক্তব্যে বিশে^র মুসলিম জনগোষ্ঠীসহ সকল সচেতন ও বিবেকবান মানুষ উদ্বিগ্ন হলেও হতবাক নন। যে দেশটি আত্মরক্ষার যুদ্ধের নামে একটি ভূখন্ডের প্রায় ৩০ হাজার নারী ও শিশুকে হত্যা করতে পারে, সে দেশের একজন কর্মকর্তা বা নেতার মুখ থেকে প্রতিপক্ষের দেশগুলোর বিরুদ্ধে এমন ত্রাস সৃষ্টিকারী বক্তব্য ও হুমকি মোটেই অস্বাভাবিক কিছু নয়। তবে তারা মনে করেন, ইসরাইল যদি তার প্রতিপক্ষের দেশ বা যুদ্ধরত গোষ্ঠিগুলোর বিরুদ্ধে এমন ভয়ানক অস্ত্র ব্যবহার করে তাদের বিধ্বস্তও করে দেয়, তবুও সে নিজে কি এর ভয়াবহ ক্ষতিকর প্রতিক্রিয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে, এমন প্রশ্ন থেকেই যায়।

ইসরাইল তার প্রতিবেশী শত্রুদেশে এ ধরণের ভয়াল অস্ত্র ব্যবহার করলে সে দেশের পরিবেশ যেভাবে দূষিত হবে সেই অস্ত্রের রেডিয়েশন বা প্রতিক্রিয়া থেকে, এতে ছোট্ট দেশ ইসরাইলের পরিবেশ ও এই তেজোস্ক্রিয়তা ও বিষক্রিয়ার বাইরে থাকবে না। এছাড়া প্রতিপক্ষের দেশ বা দেশগুলো ইসরাইলের এমন হামলার ক্ষেত্রে যে হাত গুটিয়ে বসে থাকবে এমনটি ভাবা ইসরাইলের জন্য চরম বোকামী। ধরা যাক, ইসরাইলের একটি পরমাণু বা এ জাতীয় ধ্বংসাত্মক বোমা ইরানে একটি বা একাধিক শহরে আঘাত করলো, তখন ইরানের অক্ষত বা কম ক্ষতিগ্রস্ত শহর বা এলাকা থেকে যে সব মারাত্মক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হবে, এতে ইরান, সিরিয়া, ইরাক এমন লেবাননের তুলনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র অবৈধ এমন কোন অংশ কি রক্ষা পাবে বা অক্ষত থাকবে? এমনটিও মাথায় রাখতে হবে ইসরাইলকে। সবচেয়ে বড়ো কথা, ইসরাইল বিশে^র মানচিত্রে অন্যায় ও বেআইনীভাবে বলপূর্বক প্রতিষ্ঠিত একটি অবৈধ রাষ্ট্র। সে যদি আধুনিক অস্ত্রের বদৌলতে যুদ্ধে জিতেও যায়, তবুও তার এ বিজয়ে কোন গৌরব নেই।

অপর দিকে দখলদার ইসরাইলের অবৈধ দখলদারিত্ব, নির্যাতিত ও গণহত্যার বিরুদ্ধে লড়াই করে ইরান, লেবানন, সিরিয়া কিংবা ইয়েমেন-ইরাকের মতো দেশগুলো ধ্বংসও হয়ে যায় কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবুও তাদের নৈতিক বিজয় হবে। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে তাদের নাম। আর মুসলিম জাতিসহ গোটা বিশে^র সকল বিবেকগণ ও সচেতন মানুষের সীমাহীন ঘৃণা ও ধিক্কার নিয়ে বেঁচে থাকবে ইসরাইল। সর্বোপরি ইহুদীবাদী ইসরাইলদের এ ধরণের ঐতিহাসিক নির্মমতা নৃশংসতা ও গণহত্যার জন্য শুধু যুগ যুগ নয়, শতাব্দির পর শতাব্দি ধরে মাশুল গুণতে হবে বিশে^র সকল ইহুদীকে। ঘৃণা ও গণত্যার অপবাদ নিয়ে তাদের বেঁচে থাকতে হবে পৃথিবী নামক এই উপগ্রহে। আশাকরি ইসরাইলের যুদ্ধবাজ নেতারা ও যুক্তরাষ্ট্রসহ তাদের গডফাদার দেশগুলো বিষয়টি সম্যকভাবে অনুধাবনে সক্ষম হবে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top