জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

শুভবুদ্ধির উদয় হোক ভারতের


প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫:১৫ অপরাহ্ন


ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সম্প্রতি সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন কিছু বক্তব্য রেখেছেন যা বাংলাদেশের সচেতন মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি তার দেশের সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাজনাথ সেনাবাহিনীর কর্মকর্তাদের রাশিয়া-ইউক্রেন ও হামাস-ইসরাইল যুদ্ধ থেকে তাদের শিক্ষা নিতে আহবান জানিয়ে বলেছেন, এমন ঘটনা বিশ্লেষন করুন, ভবিষ্যতে ভারত কী ধরণের সমস্যায় পড়তে পারে, সেটি নিরুপনের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোন কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। তিনি আরো বলেন, ভারত-চীন সীমান্তে ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। রাজনাথ দাবি করেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। আর এই শান্তি বজায় রাখতে তাদের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর উপরোক্ত বক্তব্য বিশ্লেষণ করলে দেশটির শাসক গোষ্ঠীর এক বিশৃংখল এবং আগ্রাসী মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয়া যায়। দেশটির কট্টর সাম্প্রদায়িক শাসক দল বিজেপি ও তাদের সরকার যখন একের পর এক আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ ও বাস্তবায়ন করছেন এবং এতে ব্যর্থ হচ্ছেন, তখন এসবের দায়ভার সেনাবাহিনীর ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। সেনাবাহিনীকে এসব মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে বলছেন। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী যে রুশ-ইউক্রেইন এবং হামাস-ইসরাইল যুদ্ধ থেকে শিক্ষা নেয়ার কথা বলছেন, সেসব যুদ্ধে তার সরকার নিপীড়িত ও মজলুম জনগোষ্ঠীর পক্ষে না দাঁড়িয়ে আগ্রাসী আক্রমণকারীদের সমর্থন ও সহযোগিতা করছে। তাই এখান ভালো কোন শিক্ষা নেয়ার সুযোগ নেই তার সেনাবাহিনীর। তার সরকার যদি ফিলিস্তিন কিংবা ইউক্রেইনের আক্রান্ত ও আগ্রাসনের শিকার জনগণের পক্ষে দাঁড়াতো তবে সেটা তার সেনাবাহিনীর একটি অনুসরণীয় শিক্ষার বিষয় হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সবসময়ই নিপীড়ক ইসরাইল ও রাশিয়াকে সমর্থন এমনকি সহযোগিতা করে আসছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রকে খুশী করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেইনে গেলেও রাশিয়ার সাথে তাদের সখ্যতা ও সমর্থনে যে ভাটা পড়বে না, তা নিশ্চিতভাবেই বলা যায়। আর ভারত তো ইসরাইলকে ফিলিস্তিনীদের গণহত্যামূলক যুদ্ধে প্রায় প্রকাশ্যেই সমর্থন ও অস্ত্রশস্ত্র সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে।

সাম্প্রতিককালে বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যে ভারত বিরোধী জনমত গড়ে ওঠেছে এজন্য শতভাগ দায়ী খোদ ভারতই। কারণ ভারত গত ১৬ বছর যাবৎ এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে খুনী স্বৈরাচারী ও লুটেরা হাসিনা সরকারকে সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। এর ফলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ এখন ভারতের বিরুদ্ধে। সকল প্রতিষ্ঠানকে ধ্বংস ও প্রায় দেউলিয়া করে দেশটিকে এক প্রকার ধ্বংস করার পেছনে দায়ী এই ভারত সরকার। তাই বাংলাদেশীদের এই ভারত বিরোধী মনোভাবের মোকাবেলায় সেনাবাহিনীকে নির্দেশ প্রদান বিপজ্জনক ও ভয়াবহ উদ্যোগ। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সৃষ্ট সংকট ও সমস্যা সামরিকভাবে মোকাবেলার চিন্তাভাবনাও পাগলামীর নামান্তর।
রাজনাথের দাবি, ভারত একটি শান্তিকামী দেশ। কিন্তু বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সাথে ভারত সরকারের আচরণের মধ্যে তার প্রমাণ বা নিদর্শন মিলে না। কারণ তার প্রতিটি প্রতিবেশী দেশ তাদের উপর ক্ষুব্ধ, ক্রুদ্ধ। এমনকি হিন্দুরাষ্ট্র নেপালের হিন্দুরাও ভারতকে পছন্দ করে না তাদের আগ্রাসী চরিত্রের জন্য।

বাংলাদেশের সাথে ভারতের বহু অমীমাংসিত সমস্যা বিদ্যমান। এগুলোর মধ্যে অভিন্ন নদীগুলোর পানির হিস্যা ও সীমান্ত হত্যা অন্যতম। অতি সম্প্রতি ভারত তাদের সীমান্তে নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। দিন তিনেক আগে সীমান্তে গুলি করে বাংলাদেশী শিশু হত্যা করেছে। তাই ভারতের শাসক দল রাজনৈতিকভাবে যেসব সমস্যা সৃষ্টি করেছে এবং সমস্যাগুলোকে দীর্ঘায়িত ও জটিল করছে, সেগুলোকে রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায়ই সমাধান করতে হবে, সামরিক পন্থায় নয়। বাংলাদেশের জনগণ এ বিষয়ে ভারতের শাসক গোষ্ঠীর বোধোদয় ও সুমতি প্রত্যাশা করে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top