জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

আলু রফতানিকারক থেকে আমদানিকারক!


প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫:০২ অপরাহ্ন


নিত্যপণ্য নিয়ে কারসাজি অব্যাহত। গণঅভ্যূত্থানের আগে এ নিয়ে যে কারসাজি ছিলো তাতে ভাটা পড়েনি পট পরিবর্তনের পরে। অনেক নিত্যপণ্যের দাম ইতোমধ্যে কমলেও আলুর মতো অতি প্রয়োজনীয় সবজি বা সামগ্রীর দাম এখনো সাধারণ সীমিত আয়ের মানুষের জন্য অসহনীয়। এ অবস্থায় ভারত থেকে আলু আমদানির মাধ্যমে এই পণ্যের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি বাংলাদেশের মতো বদ্বীপ উর্বর মাটির দেশের জন্য রীতিমতো লজ্জাজনক, যেখানে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে। আলুর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে একশ্রেণীর মজুতদার লোভী ব্যবসায়ীর কারসাজি বিশেষভাবে দায়ী। গত এপ্রিলে মিডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এই কারসাজি নিয়ে তথ্য প্রকাশিত হয়। ‘ব্যবসায়ীরা এবার কেন এতো আলু কিনলেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অভিযোগ ওঠেছে, ব্যবসায়ীর কারসাজিতে দাম বেড়েছে। তারা ব্যাপক হারে আলু কিনে নিয়েছেন, যাতে পরে বাজার তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেন। রাজশাহীতে এবার মাঠেই প্রায় তিনগুণ দামে আলু বিক্রি হচ্ছে। গত বছরে কৃষকেরা মাঠ পর্যায়ে যেখানে প্রতি কেজি আলু ১১-১২ টাকায় বিক্রি করেছিলেন, সেখানে এবার বিক্রি হচ্ছে ৩৩ টাকায়। কৃষকেরা বলছেন, ব্যবসায়ীরা মাঠ থেকেই চড়া দামে আলু কিনে নিচ্ছেন। সেজন্য তারা সব আলু বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে অভিযোগ ওঠেছে, ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়ে ব্যাপক হারে আলু কিনে নিয়েছেন, যাতে পরে বাজার নিজেদের নিয়ন্ত্রণে রেখে একচেটিয়া মুনাফা করতে পারেন।

সরকারী বিপণন কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছেন। তারা আলু কিনে গুদামজাত করে রাখছেন। এতে কৃষকেরা আপাতত লাভবান হলেও পরে ব্যবসায়ীরা বাজার নিজেদের নিয়ন্ত্রণে রেখে একচেটিয়া ব্যবসার জন্য এমনটি করছেন। এসব অপতৎপরতার ফলে পর্যাপ্ত আলু উৎপাদন সত্বেও বিদেশ থেকে আলু আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। বর্তমানে বাজারে প্রতি কেজি আলুর দাম ৫০-৫৫ টাকা। ভারত থেকে আলু আমদানির খবরে দাম ২-৪ টাকা কমার খবর পাওয়া গেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুসারে, আলু উৎপাদনে বিশ্বে সপ্তম স্থানে বাংলাদেশ। দেশে আলুর বার্ষিক অভ্যন্তরীন চাহিদা প্রায় ৩-৫ লাখ টন। উৎপাদিত হয় প্রায় দেড়শ টন। মাত্র কয়েক মাস আগেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সরকারের প্রণোদনা ও কৃষি গবেষকদের চেষ্টায় বাংলাদেশ এখন আলুতে স্বয়ংসম্পূর্ণ। প্রতি বছরই আলু রপ্তানী হচ্ছে। এই বক্তব্য মিডিয়ায় প্রকাশিত হয়েছে। কিন্তু হঠাৎ করে আলু রপ্তানিকারক বাংলাদেশকে কেনো ভারত থেকে আলু আমদানী করতে হচ্ছে, তা অনেকেরই বোধগম্য হচ্ছে না। সচেতন মহল মনে করেন, একশ্রেণীর কোল্ড স্টোরেজের মালিক এবং আলু মজুতদার ব্যবসায়ীর অতি মুনাফার কারণে বাজারে আলুর দাম বেড়েছে। আর এসব ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ব্যর্থ হয়ে সরকারকে আলু বাজার স্থিতিশীল রাখতে বাইরে থেকে আলু আমদানি করতে হচ্ছে। মুনাফাখোর মজুতদার আলু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা সরকারের ব্যর্থতা যেমন লজ্জাজনক তেমনি অর্থনীতির জন্য অশনি সংকেতস্বরূপ।

বলা বাহুল্য, ভাতের পর এখন দেশের দ্বিতীয় প্রধান খাদ্যশক্তির উৎস আলু। কৃষি বিজ্ঞানীদের অদম্য প্রচেষ্টা ও চাষিদের পরিশ্রম আর কৃষি বিভাগের সহায়তায় বাংলাদেশে উৎপাদিত হচ্ছে প্রচুর আলু। ভর্তা ভাজি আর তরকারির গন্ডি ছাড়িয়ে আলু এখন ফ্রেঞ্চফ্রাই, পটেটো চিপস বা পটেটো ক্লেক্স হিসেবে প্যাকেটজাত হয়ে বিদেশেও পাড়ি দিচ্ছে। গত এক যুগে দেশে অর্ধ শতাধিক আলু প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ৮টি কোম্পানী আলু থেকে উৎপাদিত চিপস ও ফ্রেঞ্চফ্রাই বিদেশে রপ্তানি করছে। জানা গেছে, গত এক যুগে দেশের বিজ্ঞানীরা প্রায় ৭০টি আলুর জাত উদ্ভাবন করেছেন। মূলতঃ ২০০২ সাল থেকে বাংলাদেশে আলু উৎপাদন ব্যাপক হারে বাড়তে থাকে। বাংলাদেশে উৎপাদিত আলু মাত্র কিছুকাল আগেও যিবদেশে রপ্তানি হয়েছে। বাংলাদেশের চাহিদা মিটিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের ১১ টি দেশে আলু রপ্তানি করা হয়। আলু থেকে অর্জিত হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। কিন্তু কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশকে এখন ভারত থেকে আলু আমদানি করতে হচ্ছে। এর নেপথ্যে কে বা কারা দায়ী কিংবা কোন কারণ বিদ্যমান, তা খতিয়ে দেখা দরকার। আমরা এদিকে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top