জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

চক্রান্তের জালে দেশের জুটমিল


প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ১২:৩০:৩৭ অপরাহ্ন


বিশ্বে যখন পরিবেশবান্ধব পাটপণ্যের চাহিদা বাড়ছে তখন বাংলাদেশের জুটমিল বা পাটকলগুলো বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জুটমিলগুলো ধ্বংসের পেছনে ভারতের ব্যবসায়িক চক্রান্ত রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের অভিযোগ। ভারতের পরিকল্পনা বাস্তবায়নে স্বৈরশাসক হাসিনার মন্ত্রী ও সচিবরা এদেশের পাটকলগুলোকে লোকসানের শিল্পে পরিণত করে শেষ পর্যন্ত বন্ধ করে দেয়। সম্প্রতি মিডিয়ায় ‘কেন মুখ থুবড়ে পড়েছিলো পাটকলগুলো?’ শিরোনামে সম্প্রচারিত একটি প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে লোকসানী খাত দেখিয়ে ২০২০ সালের ১ জুলাই বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ জুটমিল কর্পোরেশন-এর ২৫টি মিল। ফলে ৭০ হাজার দক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েন। দেশীয় কাঁচামাল নির্ভর এই মিলগুলোকে ধ্বংস করতে প্রতিবেশী ভারতের রাজনৈতিক ও ব্যবসায়িক চক্রান্ত কাজ করেছে। পরিচালনার জন্য এসব জুটমিলকে অদক্ষদের হাতে তুলে দেয়া হয় পূর্বপরিকল্পনা অনুসারে। বছরের পর বছর ধরে এভাবে চলতে থাকে। অতিরিক্ত বেতন কাঠামো তথা মাথাভারী প্রশাসন, রাজনৈতিক নিয়োগ, শ্রমিক ইউনিয়নের অপতৎপরতা এবং পাট কেনার ও বিপণনে দক্ষতার পরিচয় না দেয়ায় ধীরে ধীরে জুটমিলগুলো লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়।

এ অবস্থায় মিল পরিচালনার দক্ষতা বৃদ্ধি কিংবা সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় তথা সরকার। খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকেই জুটমিলগুলো বন্ধের ম্যান্ডেট দেয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরিবেশবান্ধব পাটশিল্পকে ধ্বংস তথা পাটপণ্য নষ্ট করে প্লাষ্টিক পণ্যের উন্নয়নের জন্য কারসাজিতে যুক্ত হয় প্লাস্টিক পণ্য উৎপাদনকারী শিল্পের জনৈক উদ্যোক্তা তৎকালীন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এর সাথে যুক্ত ছিলেন তৎকালীন পাটসচিব। প্রতিবেশী দেশের পরামর্শে হাসিনা সরকার দেশের রাষ্ট্রায়াত্ব পাটকলগুলো বন্ধ করে দেয়া তথা এদেশের পাটশিল্পকে ধ্বংস করে দেয়ার উদ্যোগ গ্রহণের পর জুটমিলগুলোর সমস্যা দুরীকরণ ও সংস্কারের কোন পদক্ষেপই গ্রহণ করেনি। লোকসানের জন্য বিজেএমসি’র চিহ্নিত করা কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশী দায়ী হলো, সক্ষমতা অনুসারে উৎপাদন করতে না পারা। আর সক্ষমতা অনুসারে উৎপাদন হওয়ার নেপথ্যে ছিলো দীর্ঘদিনের পুরাতন মেশিনারিজ বিএমআরআই না করা, মৌসুমের লক্ষ্যমাত্রা অনুযায়ী গুণগত মানসম্পন্ন পাটক্রয় নিশ্চিতকরণে ব্যর্থতা, দক্ষ স্পিনার ও তাঁতির অভাব, দক্ষ মিস্ত্রির অভাবে মেশিনসমূহের যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়া, শ্রমিকদের বেতনসহ বিভিন্ন বিষয়ে অসন্তোষ, গেট মিটিং ও ধর্মঘট। এছাড়া আন্তর্জাতিক বাজারে কূটনৈতিক তৎপরতা দিয়ে ভারত যেভাবে পাটশিল্পকে নীতিসহায়তা ও ছাড় দেয়, সেভাবে দিতে বাংলাদেশের ব্যর্থতা।

ফলে দেশে ও বিদেশে ভারতের সাথে বাংলাদেশের পাটপণ্য অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়। আর এসবের পেছনে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করে স্বৈরাচারী হাসিনা সরকার। ভারতের সহায়তায় ক্ষমতায় আসার প্রতিদান দিতে গিয়ে স্বৈরশাসক হাসিনা সরকার দেশের পাটকল ও পাটশিল্পকে বলি দেয়।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বিশেষভাবে পলিথিন নিষিদ্ধকরণের উদ্যোগ নিয়েছেন। এর পাশাপশি দেশের পাটশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কাজ শুরু করেছেন। আশা করা যায়, সরকার দেশের বন্ধ জুটমিলগুলো পুনরায় চালুর ব্যবস্থা করবে এবং পাটশিল্প তথা পাটজাতপণ্য উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশে বিপুল কর্মসংস্থানের লক্ষ্যে পদক্ষেপ নেবে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top