জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ভুলপথে যাত্রা!


প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৪, ১২:৩০:৪২ অপরাহ্ন


অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, মারাত্মক ভুল ও বিপজ্জনক পথে হাঁটছে আওয়ামী লীগ। ঠিক তাদের গডফাদার মোদীর ভারতের মতোই। বলা বাহুল্য, মোদী সরকারের প্রতিটি বৈদেশিক নীতিই ইতোমধ্যে আত্মঘাতী ও ধ্বংসাত্মক হিসেবে প্রমাণিত হয়েছে। সর্বশেষ কানাডার সাথে যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তা রীতিমতো ভয়ংকর। কানাডা ও তার মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক এখন তলানীতে গিয়ে ঠেকেছে, শিখ নেতা হত্যাকান্ডের জের হিসেবে। একইভাবে বাংলাদেশেও আওয়ামীপন্থী বিচারপতি ও আইনজীবীদের সাম্প্রতিক নিন্দনীয় ও জঘন্য আচরণকে ঘিরে এদেশের রাজনৈতিক অঙ্গন এখন অস্থির, উত্তেজনাপূর্ণ। বিগত দেড় দশকে এদেশের জনগণের সবচেয়ে নির্ভরের জায়গা এমনকি শেষ ভরসাস্থল বিচারালয় বিশেষভাবে হাইকোর্ট সুপ্রীম কোর্টকে দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ বিশ্বের ইতিহাসে যে নিন্দনীয় ও ঘৃণ্য নজির স্থাপন করে, তার জের এখনো নিঃশ্বেষ হয়নি। তাদের অনেকে এখনো এই বিচারের পবিত্র অঙ্গনে অনভিপ্রেত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এমনকি খুনী স্বৈরাচারের পক্ষাবলম্বন করে প্রকাশ্যে শ্লোগান দিচ্ছে। খুনী হাসিনার নজিরবিহীন খুন নির্যাতন নিপীড়নের শিকার হাজার হাজার ভিকটিম যখন শরীরে বুলেট ও দগদগে ক্ষত নিয়ে হাসপাতাল ক্লিনিক ও ও বাড়িঘরে কাতরাচ্ছে, তখন স্বৈরাচারের পক্ষে এমনকি স্বৈরাচারকে পুনরায় প্রতিষ্ঠার আহবান ও প্রতিশ্রুতি ব্যক্ত করে শ্লোগান ও মিছিল এদেশের মানুষের আত্মত্যাগের প্রতি চরম অবজ্ঞা ও পরিহাসের শামিল। এতো জঘন্য আচরণ ও মানবতা বিরোধী অপরাধ এবং নিষ্ঠুর গণহত্যা সংঘটন সত্বেও আওয়ামী লীগের নেতা নেত্রী ও সমর্থকদের মাঝে কোন অনুশোচনা বা অপরাধবোধের কোন আলামত দেখা যাচ্ছে না। এটা এদেশের শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের কাছে রীতিমতো বিস্ময়কর ও অশনি সংকেত স্বরূপ। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের স্থান আদালতে হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, আগে বিচার, তারপর সমঝোতা, খুনীদের ক্ষমা নাই।

অনেকের মতে, এ মুহূর্তে পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি এদেশের জনগণের সহানুভূতি ফিরে পেতে তাদের অতীত অপরাধকর্মের জন্য অনুতপ্ত হতো ও ক্ষমা চাইতো তবে এক সময় হয়তো এদেশের মানুষ তাদের ক্ষমা করে দিতো। নিদেনপক্ষে তারা যদি বর্তমান উচ্ছৃংখলতা ও চক্রান্তের পথ পরিহার করে নীরব থাকতো, তবুও তাদের জন্য কল্যাণকর হতো, আগামীতে সুস্থ রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হতো। কিন্তু তারা এখন উল্টো পথে হাঁটছে। তাদের গডফাদার মোদীর ভারতের ভ্রান্ত নীতি অনুসরণ করে এদেশের জনগণের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করে চলেছে, যার পরিণতি কোনভাবেই মঙ্গলজনক হওয়ার কথা নয়। মোদী সরকার খুনী পলাতক হাসিনাকে শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি, তাকে বাংলাদেশ বিরোধী সব ধরনের রাজনৈতিক তৎপরতা ও প্রচারণা চালানোর সুযোগ করে দিয়েছে ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর মাধ্যমে। বিশ্লেষকদের মতে, এসবই আওয়ামী লীগ ও তাদের পৃষ্ঠপোষক ভারতের জন্য অচিরেই বুমেরাং হয়ে দেখা দেবে। বিশেষভাবে বাংলাদেশের সুস্থ রাজনৈতিক ধারায় আওয়ামী লীগের ফিরে আসাকে জটিল এমনকি অসম্ভব করে তুলতে পারে, আওয়ামী লীগের রাজনীতিকে ঠেলে দিতে পারে ঘোষিত বা অঘোষিত নিষেধাজ্ঞার দিকে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top