জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সুপ্রিম কোর্টের যুগান্তকারী আদেশ


প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৪, ১২:৩০:৫০ অপরাহ্ন


বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহালের যুগান্তকারী আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল এই সিদ্ধান্ত দিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি ও পরবর্তী সিনিয়র দু’জন বিচারপতিকে নিয়ে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহালের ফলে দেশের বিচার ব্যবস্থার হারানো গৌরব ও ঐতিহ্য ফিরে আসার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পাবার পথ প্রশস্ত হয়েছে, এমন অভিমত অভিজ্ঞ সচেতন মহলের।

বলা বাহুল্য, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত ও অপসারণের সুপারিশ করার ক্ষমতা জাতীয় সংসদের কাছে দিতে সংবিধানে ষোড়শ সংশোধনী আনা হয়। এর বৈধতা নিয়ে রীট আবেদন করা হলে রীট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে হাইকোর্টের ৩ জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। শুনানি নিয়ে আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১৭ সালের ৩ জুলাই সর্বসম্মতিতে আপিল খারিজ করে দেন। এর ৪ সপ্তাহ পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপরও রাষ্ট্রপক্ষ হাল ছাড়েনি। তারা রিভিউ চেয়ে আবেদন করে। এরপর গতকাল এক আদেশে আপিল বিভাগের রায় পুনর্বহাল করেছেন সর্বোচ্চ আদালত।

লক্ষণীয় যে, স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশে সব ক’টি প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলে গত সাড়ের ১৫ বছরের শাসনামলে। দেশের জনগণের ন্যায়বিচার তথা আশ্রয়ের শেষ ভরসার জায়গা হাইকোর্ট ও সুপ্রিমকোর্টও রেহাই পায়নি তার দুরাচারী কর্মকান্ড ও পদক্ষেপ থেকে। বিচার বিভাগের শৃংখলা ও রীতিনীতি লংঘন করে বিচারক নিয়োগ, যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় বিচারপতিদের নিয়োগ এমনকি তাদের অপসারণের বিষয়টিও কুক্ষীগত করে নেয় তারা। এভাবে বিচার বিভাগ হয়ে পড়ে প্রশাসনের একটি অংশ। তার নিজস্ব এখতিয়ার বা ক্ষমতা বলতে কিছুই অবশিষ্ট থাকেনি। অথচ একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত হচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতা।

বিচারকরা প্রয়োজনে দেশ ও জনগণের স্বার্থে সংবিধান পর্যন্ত সংশোধন করতে পারেন। এর কোন ধারার কার্যকারিতা স্থগিত কিংবা বাতিল করতে পারেন। যুক্তরাষ্ট্রসহ প্রতিটি উন্নত গণতান্ত্রিক দেশে বিচারকদের হাতে এমন ক্ষমতা দিয়েছে জনগণ ও রাষ্ট্র। ফলে সরকার কিংবা অন্য কোন শক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে জনগণের স্বার্থ ও অধিকার হরণ করা সম্ভব নয় বিচার বিভাগকে ডিঙিয়ে। এভাবে এসব দেশে বিচারক ও বিচারালয়গুলো হয়ে ওঠেছে সেসব দেশের জনগণের সবচেয়ে নিরাপদ আশ্রয় ও সুরক্ষার চাবিকাটি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বৈরশাসক শেখ হাসিনার সরকার জনগণের এই সর্বশেষ হাতিয়ার ও সুরক্ষার চাবিকাটি হরণের সকল ব্যবস্থা করে।

বিচার বিভাগকে সম্পূর্ণ কুক্ষীগত করে বিচারকদের হুকুমের দাস করার লক্ষ্যে তারা সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত ও অপসারণের সুপারিশ করার ক্ষমতা জাতীয় সংসদের কাছে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনে। কিন্তু সুপ্রিম কোর্ট এই চরম অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত রুখে দিয়েছে। শেখ হাসিনা সরকার এখনো বহাল থাকলে আপিল বিভাগের রায়ের রিভিউয়ের ফল কী হতো তা বলা মুশকিল। কারণ অবৈধ ক্ষমতার বলে হাসিনা যখন গোটা দেশ ও জাতিকে গোলাম বানিয়ে ফেলেছিলো, সেক্ষেত্রে বিচারপতি অপসারণের ক্ষমতাও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাত থেকে তাদের অবৈধ ক্রীড়নক সংসদের হাতে নিয়ে যাওয়া তেমন কোন কঠিন কাজ ছিলো না। আগের প্রধান বিচারপতি বহাল থাকলে শেষ পর্যন্ত এ সংক্রান্ত বর্তমান আদেশ না হওয়ারই সমূহ আশংকা ছিলো, এমন অভিমত সচেতন মহলের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top