জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

নিষিদ্ধ ছাত্রলীগ প্রসঙ্গে


প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩০:১৯ অপরাহ্ন


সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় রাজনীতি করেছে, তাতে আর কখনোই রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তিনি আরো বলেন, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তা গণঅভ্যুত্থানের শহীদদের সাথে প্রতারণার শামিল হবে। অবশ্যই আমাদের জীবন থাকতে তা হতে দেব না। নাহিদ বলেন, শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেননি, এটা আমাদের সবার কাছে স্পষ্ট। তার পতন হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র-জনতা। যে দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কি-না, এ নিয়ে কোন দ্বিধার অবকাশ নেই।

সরকারের তথ্য উপদেষ্টা ও অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি নাহিদের উপরোক্ত বক্তব্য থেকে আওয়ামী লীগের প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব ও দৃষ্টিভঙ্গী প্রকাশিত হয়েছে। আর আওয়ামী লীগের সবচেয়ে নির্ভরযোগ্য, ঘনিষ্ঠ ও বিশ্বস্ত অঙ্গ সংগঠন ছাত্রলীগকে সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এই দল এবং এই দলের অঙ্গ সংগঠনগুলোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠেছে।

লক্ষণীয় যে, ১৯৪৭ সালের ৪ জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর বিশেষভাবে ১৯৯০ এর দশকের পর বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনটিকে তাদের অঘোষিত ‘লাঠিয়াল বাহিনী’ হিসেবে ব্যবহার করতে শুরু করে। হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রীক নিপীড়ন, ছাত্রাবাসে সীট বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের শত সহস্র জননিরাপত্তা বিঘœকারী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এক সময়ের এই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সংগঠনটির বিরুদ্ধে। শেখ হাসিনার গত দেড় দশকের শাসনামলে ছাত্রলীগ শব্দটি সন্ত্রাস ও অপরাধের সমার্থকে পরিণত হয় তাদের জঘন্য অপরাধ ও অপকর্মের কারণে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে সাধারণ ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে ছাত্রলীগের নৃশংস আচরণ ও হত্যাকান্ড দলটিকে রক্তপিপাসু ও নিষ্ঠুর একটি ছাত্র সংগঠনে, বলা যায় সন্ত্রাসী ছাত্র সংগঠনে পরিণত করে। যার মূল কাজ হয়ে দাঁড়ায় তাদের মাদার সংগঠন আওয়ামী লীগের লেজুড়বৃত্তি, তাদের মার্সেনারি অর্থাৎ ভাড়াটে গুন্ডাবাহিনীর দায়িত্ব পালন।

ছাত্র সংগঠনগুলোর কাজ হচ্ছে, দেশের সাধারণ ছাত্রদের স্বার্থ ও অধিকার রক্ষায় আন্দোলনসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ। কিন্তু ছাত্রলীগ স্বাধীনতার পর থেকে বিশেষভাবে গত ১৫-১৬ বছরে যা করেছে, তা শুধু তাদের নিজেদের দলীয় ও তাদের মূল সংগঠন আওয়ামী লীগের স্বার্থেই করেছে। এতে সাধারণ ছাত্র-ছাত্রীদের কোন স্থান ছিল না। অর্থ ও ক্ষমতার লোভে তারা শিক্ষাঙ্গনসহ দেশের প্রায় প্রতিটি স্তরে নিজেদের থাবা বিস্তৃত করেছে। উন্নয়ন কাজ ও টেন্ডার থেকে চাঁদা ও কমিশন আদায় তাদের নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয়। শেষ দিকে এসে যোগ্যতা না থাকা সত্বেও প্রায় সকল সরকারী চাকুরীর পদ তারা কুক্ষীগত করতে শুরু করে। এভাবে গোটা দেশ চলে যায় অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ শাসকদের কবলে। শত চেষ্টা করেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দুষ্টচক্রের হাত থেকে এখনো সম্পূর্ণ মুক্ত হতে পারেনি। এদের অপকর্ম ও অপরাধ এখনো চলছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে। এই জঞ্জাল অপসারণে দীর্ঘসময় যে লাগবে, এতে কোন সন্দেহ নেই।

এক সময় হিটলারের নাৎসী পার্টি এবং মুসোলিনীর ফ্যাসিজম জার্মানী ও ইতালিতে অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু তাদের ভুল নীতি ও অপরাধ অপকর্মের কারণে এগুলো এখন বিশ্বব্যাপী গালিতে পরিণত হয়েছে, পরিণত হয়েছে চরম ঘৃণার বিষয়ে। একইভাবে অতীত ঐতিহ্য ও ইতিহাস সত্বেও ছাত্রলীগও এখন নাৎসীবাদ ও ফ্যাসিজমের পরিণতি বরণ করতে চলেছে, এমন অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

আগামী দিনগুলোতে অন্যায়, অপকর্ম ও বাড়াবাড়ির কারণে দেশের অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বা অন্যান্য অঙ্গ সংগঠনগুলোকে যাতে ছাত্রলীগের মতো করুণ পরিণতি বরণ করতে না হয়, এ ব্যাপারে এখন থেকেই সচেতন ও সতর্ক থাকা উচিত, এমন মন্তব্য সচেতন ও অভিজ্ঞ মহলের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top