জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

গুজবের গজব!


প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩০:৩৯ অপরাহ্ন

পতিত স্বৈরাশসক শেখ হাসিনা ও তার বহু শীর্ষ নেতা মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের নানামুখি চক্রান্ত ও ষড়যন্ত্র থেমে নেই। ফেইসবুকসহ যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরকার বিরোধী অপপ্রচারের স্থান বলে অভিযোগ করতো সাবেক শাসক দল ও তাদের সরকার, তারাই এখন আটঘাট বেঁধে এসব প্লাটফর্মে নেমে পড়েছে, বর্তমান অন্তর্বতীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে আওয়ামী সরকার বিরোধী দলের নেতাকর্মীসহ হাজার হাজার লোকজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দিয়েছে ও জেলে পুরেছে সেই আওয়ামী লীগের নেতানেত্রী ও মন্ত্রীরা এখন সেই অপপ্রচারে মেতে ওঠেছেন ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। এমনকি অনেক ক্ষেত্রে বিভিন্ন অনলাইন পত্রিকায়। তবে আওয়ামী লীগের সৌভাগ্য এখন তারা অন্তর্বতীকালীন সরকারের বিরুদ্ধে যতো অপপ্রচার চালাক ও মিথ্যাচার করুক, তারা বর্তমান সরকার কর্তৃক গ্রেফতারের কোনো আশংকা নেই। কারণ হাসিনার সৃষ্ট ও জারিকৃত ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা সাইবার আইনের অপব্যবহার আর এখন নেই। আর এই সুযোগে হাসিনার অনুসারীরা এখন যা খুশি তা-ই লিখছে, মন্তব্য করছে ও পোস্ট দিচ্ছে ফেইসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ।

সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে তারা যে মিথ্যাচার করেছে এবং অপপ্রচার চালিয়েছে, তা গোটা দেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনকি তারা এই বলে প্রচারণা চালায় যে, সেনাবাহিনী প্রধান কানাডায় ঢুকতে পারবেন না। ৫ আগস্টের পর মানবাধিকার লংঘনের দায়ে কানাডা সরকার তাকে ঢুকতে দেবে না বা দেয়নি। এছাড়া প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের মধ্যে দ্বন্দ্ব চরমে। দেশে ফেরার পর প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানসহ ৩ হাজার সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করবেন। কিন্তু ইতোমধ্যে সেনা প্রধান কানাডায় সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করেছেন আন্তরিক পরিবেশে। রটনা বা অপপ্রচারের কিছুই ঘটেনি। শুধু কিছু দিনের জন্য দেশের মানুষকে উত্তেজনা ও উদ্বেগের মধ্যে ফেলে রাখে অপপ্রচার বা গুজব রটনাকারীরা।

শুধু প্রধান উপদেষ্টা কিংবা সেনাপ্রধানই নয়, রাষ্ট্রপতিকে নিয়েও নানা গুজব ছড়াতে দেখা যাচ্ছে এই কুচক্রী মহলকে। রাষ্ট্রপতির অপসারণ নিয়ে সরকার, রাজনৈতিক দল ও ছাত্র নেতাদের মাঝে কিছু বিতর্ক ও জটিলতা আছে, একথা সত্য। কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ও মনোমালিন্য সৃষ্টির চেষ্টা করছে পতিত স্বৈরশাসকের দোসররা। তাদের গডফাদার হিসেবে কাজ করছে ভারত ও তাদের মিডিয়া। এদেশের বিভিন্ন মহল বিশেষভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব সৃষ্টির কোনো সুযোগই তারা হাতছাড়া করছে না। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টার চরিত্র হনন এবং ভাবমূর্তি নষ্টেরও চেষ্টা করছে ভারতীয় বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস বিশে^র সকল উন্নত ও সভ্য দেশের সরকারের অতি প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। জাতিসংঘ, বিশ্বব্যাংক আইএমএফ এডিবিসহ বিশে^র সকল বড়ো বড়ো সংস্থা তাকে সব ধরণের সহায়তা প্রদানে প্রতিশ্রুতি দিয়েছে। তারা ড. ইউনুসের সরকারকে সাহায্য করে নিজেরা গৌরবান্বিত হতে চায়। এজন্য এসব সংস্থা ও সংগঠন তাকে যতোটুকু প্রয়োজন ততোটুকু আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ইতোমধ্যে। কিন্তু এটাও সহ্য হয়নি বৈরী ও হিংসুক দেশ ভারতের মিডিয়াগুলোর। তারা সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, বিশ্ব ব্যাংক ড. ইউনুসের ওপর অসন্তুষ্ট। এছাড়া প্রতিনিয়ত এসব মিডিয়া বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গোয়েবলসীয় কায়দায় মিথ্যা সংবাদ প্রচার করে চলেছে, যা দেখে ও শুনে পাঠকমহল যুগপৎ বিরক্ত ও ক্ষুব্ধ।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top