জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

দুর্ভোগের ব্যাংক খাত


প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৪, ১২:২০:০৬ অপরাহ্ন

সম্প্রতি সিলেটের গোলাপগঞ্জে টাকা তুলতে না পারায় সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। এমন খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। অবশ্য ব্যাংকে টাকা না পেয়ে ক্ষোভ বিক্ষোভের খবর নতুন নয়, বেশ কয়েক মাস যাবৎ এসব প্রায়ই ঘটছে। বিশ্বের প্রতিটি দেশে এমনকি এদেশেও ব্যাংক বলতেই একটি নিরাপদ, বিশ্বস্ততা ও আস্থার স্থানের চিত্র মানুষের মানসপটে ভেসে ওঠতো। কিন্তু বিশ্বের প্রায় সকল দেশেই এই নিরাপদ স্থানটি নিরাপদ থাকলেও বাংলাদেশে তা ভেঙ্গে চুরমার হয়ে গেছে শেখ হাসিনার দেড় যুগের শাসনামলে।

অতীতে এদেশের ব্যাংক থেকে গ্রাহকবেশী কোন কোন প্রতারক চেক বা সই জাল ধরে কিছু টাকা আত্মসাত করলে ব্যাংক ও গ্রাহক মহলে রীতিমতো তোলপাড় সৃষ্টি হতো। অধিকাংশ ক্ষেত্রেই জাল বা আত্মসাতকারীকে পাকড়াও করা হতো, আদায় করা হতো অর্থ। বলা হতো, ব্যাংকের টাকা মেরে পার পাওয়া সহজ নয়, কিংবা সম্ভব নয়। আর কোন ব্যাংক কর্মকর্তা কিংবা ম্যানেজার কর্তৃক অর্থ আত্মসাতের ঘটনা ছিলো বিরল। কোন ব্যাংকে বহু বছরে কদাচিৎ এমন ঘটনা ঘটতো। আর এজন্য ব্যবস্থা ছিলো কঠোর কঠিন শাস্তির।

কিন্তু বিগত দেড় যুগে এদেশের ব্যাংক খাতকে প্রায় ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনার দুর্নীতিবাজ সরকার। শুধু সাধারণ ব্যাংকগুলোই নয়, কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংককে তছনছ করে গেছে এই দুর্বৃত্ত সরকার। রাষ্ট্রের রিজার্ভ থেকেও বিপুল অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ ওঠেছে তাদের বিরুদ্ধে। দেশে বিদেশে তুমুল আলোচনা সমালোচনা হয়ে, একাধিক ডকুমেন্টারি হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে। এই চুরির সাথে ক্ষমতার শীর্ষ ব্যক্তির জড়িত থাকার ইংগিত দিয়েছেন বিশেষজ্ঞ মহল।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ডঃ আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা তার শাসনামলে দেশটির একটি গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কিছু সদস্যের যোগসাজসে ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার আত্মসাত করা হয়েছে। দুর্বৃত্ত মাফিয়া ব্যবসায়ী এস আলম একাই ১০ বিলিয়ন লোপাট করেছে। তাদের লোভের আগুনে পুড়ে এদেশের বহু নামীদামী ও প্রতিষ্ঠিত ব্যাংক এখন প্রায় দেউলিয়া। তারল্য সংকটে ভুগছে অনেকগুলো। হারিয়েছে গ্রাহকদের আমানত ও আস্থা। দিতে পারছে না গ্রাহকদের টাকা।

বলা বাহুল্য, গত দেড় দশকে ব্যাংক খাত ছাড়াও ধ্বংস করে ফেলা হয়েছে পুঁজিবাজার। এখানেও হারিয়েছে বিনিয়োগকারীদের আস্থা। সর্বোপরি দেশের প্রতিটি আর্থিক খাত ক্ষতবিক্ষত হয়েছে লোভী স্বৈরশাসক হাসিনা ও তার দোসরদের নখরাঘাতে। তারা প্রতিটি আর্থিক খাত থেকে অর্থ শুষে নিয়েছে নিঃশেষে রক্তপায়ী দানব ড্রাকুলার মতো।

বর্তমানে এসব খাতে সংস্কার ও পুনরুদ্ধারের কাজ চলছে। দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ গভর্ণর ডঃ মনসুর, ডঃ সালেহ উদ্দীন ও ওয়াহিদ উদ্দীন মাহমুদের মতো ব্যক্তিরা এই কাজে নিয়োজিত। ইতোমধ্যে লুট হওয়া অর্থের একটি অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে, লুন্ঠিত ও পাচারকৃত অর্থের বড় অংশ পুনরুদ্ধারও দেশে ফেরত আনা সম্ভব হবে এই নতুন অন্তর্বর্তীকালীন বিপ্লবত্তোর সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top