জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

অসৎ সঙ্গে সর্বনাশ


প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩০:১৪ অপরাহ্ন


ইংরেজিতে প্রবাদ আছে ‘অ্যা ম্যান ইজ নউন দ্য কোম্পানী হি কীপস্’ অর্থাৎ একজন মানুষকে তার সঙ্গী সাথীদের মাধ্যমে চেনা যায়। সম্প্রতি বাংলাদেশের একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনা এমনকি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সহায়তার অভিযোগ দেশের প্রায় সব ক’টি রাজনৈতিক দল ও জনগণের। কিন্তু জাতীয় পার্টির নেতারা নিজেদের নিরপরাধ ও নির্দোষ দাবি করছেন। তাদের বক্তব্য হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ তো কোন অপরাধ নয় এবং নির্বাচনে অংশ নিয়ে তারা তো কোন অপরাধ করেননি। এছাড়া জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করেনি। বরং দলটির চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে বক্তব্য রেখেছেন। জাতীয় পার্টির নেতাদের এই বক্তব্য ও দাবির জবাবে শুধু এটুকু বললেই যথেষ্ট হবে যে, বিগত দেড়যুগ তারা শেখ হাসিনা সরকারের বিশ^স্ত সহযোগী বা সঙ্গী ছিলো তাদের রাজনৈতিক কর্মকান্ডে বিশেষভাবে নির্বাচনের ক্ষেত্রে।

উপরোক্ত প্রবাদ অনুসারে জাতীয় পার্টি তার সঙ্গী আওয়ামী লীগের পরিচয়ে পরিচিত হওয়ার জন্য যথেষ্ট। দেড় দশক ধরে স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ও তার দল দেশের জনগণের ওপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে ও খুন-গুম সংগঠিত করেছে তা শুধু দেশবাসী নয়, গোটা বিশ^বাসীর কাটে স্পষ্ট। আর তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তাদের কূটিল রাজনীতি তথা পাতানো ও ডামি নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টি সরকারি বা প্রত্যক্ষভাবে জনগণের ওপর নির্যাতন ও খুন গুম না করলেও স্বৈরাচারী আওয়ামী লীগের সঙ্গী হিসেবে এসব অপরাধের ভাগীদার। সঙ্গীর পরিচয়েই তার পরিচিত হওয়া উচিত ও স্বাভাবিক। ইতোমধ্যে রাজধানীতে জাতীয় পার্টির কর্মীদের সাথে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির অফিসকে পরিণত করা হয়েছে পাবলিক টয়লেটে। এসবই অত্যন্ত অনভিপ্রেত ও অবাঞ্ছিত হলেও মানুষের দীর্ঘ কালের ক্ষোভের প্রকাশ ঘটেছে এসব ঘটনায়।

এদিকে জাতীয় পার্টি নিজেকে আওয়ামী লীগৈর সাথে সম্পৃক্ত নয় এবং তাদের অপরাধে জড়িত ছিলো না বলে অব্যাহতভাবে দাবি করে আসছে। এ প্রসঙ্গে একটি ছোট্ট গল্প বলা যায়। গল্পটি হচ্ছে, জনৈক কৃষক ফসল ফলানোর পর চুড়ই পাখিদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। কারণ পাখিরা তার ক্ষেতের অনেক ধান খেয়ে যাচ্ছিল। শেষে সে একটি জাল পেতে রাখে ক্ষেতে। এতে এক দল চুড়ই পাখি জালে আটকা পড়ে। আটকে পড়া পাখিদের মধ্যে একটি শালিকও ছিলো। শালিক পাখিটি তখন কৃষককে বললো, ভাই আমি তো চুড়ইদের সাথে ধান খেতে আসিনি। আমি ক্ষেতে পোকা খেতে এসেছিলাম। আমি কোন অপরাধ করিনি আমাকে ছেড়ে দাও। তখন কৃষক বললো। তুমি চুড়ইদের সাথে ছিলে এটাই তোমার অপরাধ। কারণ একজন মানুষ বা একটি প্রাণী তার সঙ্গীদের পরিচয়ে পরিচিত হয়। বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক বিবেচনায় জাতীয় পার্টির সবচেয়ে বড়ো অপরাধ আওয়ামী লীগের সঙ্গ। আর বাংলায়ও উপরোক্ত ইংরেজি প্রবাদের মতো প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তাই জাতীয় পার্টিকে অভিযুক্ত করার জন্য এটাই যথেষ্ট, পরে যাচাই করে দেখা যাবে দলটি এদেশ ও এদেশের জনগণের বিরুদ্ধে কী কী অন্যায় ও অপরাধ করেছে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top