জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ট্রাম্পের শান্তির বার্তা


প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩০:৫৮ অপরাহ্ন


গতকাল মিডিয়ায় ‘বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বিজয়ী ভাষণে বিশ্বজুড়ে যুদ্ধের অবসানে কাজ করার ইংগিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ভাষণে বলেছেন, ‘আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি’। তিনি আরো বলেন, আমাদের শাসনামলে কোন যুদ্ধ ছিলো না। আমরা আইএসকে পরাজিত করেছিলাম। এর বাইরে চার বছরে আমাদের আর কোন যুদ্ধ ছিলো না। বিশেষজ্ঞদের অভিমত, রিপাবলিকান এই নেতা ইউক্রেইন ও ইসরাইলের দিকেই মনোযোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

বলা বাহুল্য, যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন ছিলো অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও ঐতিহাসিক। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বহু ইস্যু যেমন এই নির্বাচনের ফলাফলের সাথে জড়িত, তেমনি বৈশ্বিক বহু বিষয়ও এর সাথে সম্পৃক্ত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক। দেশের জনগণ ক্রমবর্ধমান পণ্য ও সেবার মূল্যবৃদ্ধিতে বিব্রত ও বিরক্ত ছিলো বাইডেনের শাসনামলে। অথচ এদিকে যথেষ্ট মনোযোগ না দিয়ে বাইডেন ব্যস্ত ছিলেন ইউক্রেইন যুদ্ধে ইউক্রেইনকে এবং গাজা যুদ্ধে ইসরাইলকে অকাতরে অর্থ প্রদানে। এসব পছন্দ করেনি যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ ভোটাররা। এর সাথে বাইডেনের ইসরাইল তোষণ নীতি ক্ষিপ্ত করেছে যুক্তরাষ্ট্রের আরব মুসলিম ভোটারদের। এই ক্ষোভ এতোই প্রবল ছিলো যে, বাইডেনের অনুকূল ও উদারপন্থী অভিবাসন নীতিও তাকে রক্ষা করতে পারেনি। অভিবাসন প্রত্যাশীদের স্বজনদের বিপুল সমর্থন সত্বেও ব্যর্থ হয়েছে ডেমোক্র্যাটদের বিজয়ের প্রত্যাশা।

ট্রাম্পের রিপাবলিকানদের এই ‘ল্যান্ড স্লাইড ভিক্টোরি’ অর্থাৎ বিশাল বিজয় শুধু মার্কিন জনগণই নয়, গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ট্রাম্প শুধু ইলেক্টোরাল ভোটই নয়, পপুলার ভোটও পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে বেশী। সিনেটেও সংখ্যাগরিষ্ঠ তার দল।

বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাট নেতা জো বাইডেন নিজ দেশের নাগরিকদের উন্নয়ন ও অগ্রগতির দিকে যতোটা নজর দিয়েছেন, তার চেয়ে বেশী নজর দিয়েছেন বিশ্বে তার মিত্র দেশগুলোর স্বার্থের দিকে। বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি প্রভাব বাড়াতে তিনি অকাতরে ব্যয় করেছেন দেশের করদাতাদের অর্থ। যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধির জন্য তিনি চীন ও রাশিয়া ঠেকানোর কর্মসূচী গ্রহণ করেন। সত্যি বলতে কি এসব বিষয়ে তার দেশের সাধারণ মানুষের তেমন কোন আগ্রহই ছিলো না।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঠেকাতে তার ফিলিস্তিন বিরোধী ইসরাইল নীতি দেশের ছাত্রসমাজ তথা তরুণ প্রজন্মকে ক্ষুব্ধ করেছে। ইসরাইলী গণহত্যায় সহায়তা করে তিনি তার নির্বাচনী পরাজয়ে শেষ পেরেক ঠোকার ব্যবস্থা করেছেন।

ট্রাম্প যুদ্ধ বন্ধের আশ্বাস দিলেও তা কতোটুকু কার্যকর হবে, এ নিয়ে সংশয় রয়েছে সচেতন মহলে। তবে ট্রাম্পের শাসনামলে যুদ্ধে ডামাঢোল ও তেজ যে অনেকটাই কমে আসবে এ ব্যাপারে প্রায় সবাই একমত। ট্রাম্পের সুবাদে বর্তমান উত্তপ্ত ও উত্তেজনাপূর্ণ বিশ্বে যদি অস্ত্রের ঝনঝনানি নিয়ন্ত্রিত হয়, তবে এটাই হবে যুক্তরাষ্ট্রের শান্তিপ্রিয় জনগণসহ বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় উপহার, এম অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top