জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ধাউড় শ্রেণীর মিডিয়া!

প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ১২:৩০:৪৭ অপরাহ্ন

অতীতে সিলেট শহরের বাসিন্দারা অতি নির্লজ্জ প্রকৃতির নারী কিংবা পুরুষকে ‘কাষ্টঘরের ধাউড়দের’ সাথে তুলনা করতেন। অবশ্য বর্তমানে এই স্থানের পরিবেশ অনেক বদলে গেছে। এখন আর সেই তুলনা চলে না। অতীতে অর্থাৎ ২/৩ যুগ আগে গরীর এই বিশেষ এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের কথাবার্তা ও আচরণ ছিলো সভ্যভব্য মানুষের চেয়ে আলাদা। তারা রেগে গেলে অশ্লীল ভাষায় গালিগালির পাশাপাশি কাপড়-চোপড় খুলে ফেলতো অনেক সময়। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কিছু পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া বিশেষভাবে ভিডিও চ্যানেলের কর্মকান্ড দেখে কাষ্টঘরের ঐ বিশেষ পেশাজীবীদের নির্লজ্জ আচরণের কথা যে কারো মনে জাগতে পারে।

ভারতের এসব পত্র-পত্রিকা ও টিভি চ্যানেল বাংলাদেশ নিয়ে এমন জলজ্যান্ত মিথ্যা সংবাদ প্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে যে, তাদের মাঝে কোন লজ্জাশরম আছে বলে প্রতীয়মান হচ্ছে না সাধারণ দর্শকদের মাঝে। মার্কিন নির্বাচনে যদি বাইডেনের প্রার্থী জিততেন, ট্রাম্প হারতেন এবং বাংলাদেশের কোন মিডিয়া এই বলে প্রচার করতো যে, বাইডেনের ভয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ছেড়ে পালিয়েছেন, তবে ভারত ও বিশে^র অন্যান্য দেশের দর্শক ও পাঠকের মাঝে এ ধরণের সংবাদের কী প্রতিক্রিয়া হতো? নিশ্চয়ই এমন সংবাদ প্রচার করা অর্থাৎ মিথ্যাচারকারী মিডিয়াকে অনেকেই গালমন্দ ও ভৎর্সনা করতেন। অনেকে এসব চ্যানেল বর্জন করতেন। কিন্তু শুনলে অনেকে অবাক হবেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এমনি ধরনের মিথ্যা ভিত্তিহীন ও নোংরা সংবাদ পরিবেশন করেছে পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া। এগুলোর মধ্যে ‘রিপাবলিক বাংলা নামক মেইড ইন কাষ্টঘর মার্কা একটি টিভি চ্যানেল সবচেয়ে এগিয়ে। তারা প্রচার করেছে, নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস পালিয়েছেন, তিনি আর বিদেশ থেকে দেশে ফিরছেন না।

বিভিন্ন দেশের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সবসময় যে শতভাগ সংবাদ প্রচার করে এমন নয়। অনেক সময় ভুলবশত কিংবা নীতিগত কারণে অসত্য ও ত্রুটিপূর্ণ সংবাদ প্রচার করতে থাকে। এতে সাংবাদিকতার ইথিক্স বা নৈতিকতা যেমন লঙ্ঘিত ও প্রশ্নবিদ্ধ হয়, তেমনি তাদের দর্শক ও পাঠক প্রিয়তাও হ্রাস পায়। তাই পারতপক্ষে কোন মিডিয়াই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহনি সংবাদ প্রচার করে না। কিন্তু রিপাবলিক বাংলাসহ পশ্চিমবঙ্গের এই টিভি চ্যানেলগুলোকে সাংবাদিকতার এসব নীতি নৈতিকতার কোন ধার ধারতে বা এগুলোর প্রতি ন্যুনতম সম্মান দেখাতে দেখা যাচ্ছে না। বাংলাদেশের গণঅভ্যুত্থানে বিজয়ী জনগন ও সরকারের প্রতি রাজনৈতিক হিংসা ও বিদ্বেষ থেকে তারা যে নির্লজ্জ মিথ্যাচার ও ভিত্তিহীন বানোয়াট প্রচারণা চালাচ্ছে, তা ঐ কাষ্টঘরের ধাউড় গোষ্ঠীর অতীত আচরণের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে, যা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top