জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

আত্মঘাতী ভেজাল মিশ্রণ


প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৫:৫৫ অপরাহ্ন


এক সিমেন্ট ব্যবসায়ী সিমেন্টের সাথে বালি মিশিয়ে অর্থাৎ ভেজাল সিমেন্ট বিক্রি করে বিপুল অর্থের মালিক হন। এক পর্যায়ে তিনি বিপুল অর্থ ব্যয়ে একটি দোতলা বাড়ি ক্রয় করে পরিবারের সদস্যদের নিয়ে সেই বাড়িতে গিয়ে গিয়ে উঠেন। একদিন তিনি যখন সিমেন্টে ভেজাল মেশাচ্ছিলেন বিক্রির জন্য, তখন হঠাৎ খবর আসে, তার দোতলা বাসাটি ভেঙ্গে পড়েছে। সেই বাড়ির ধ্বংসস্তুুপের নীচে চাপা পড়ে মারা গেছে তার স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষায় জানা যায়, বাড়িটি ভেজাল সিমেন্টে তৈরী করায় এমনটি ঘটেছে। আর এই বাড়ি তৈরীর সিমেন্ট কেনা হয়েছিলো ঐ ভেজাল সিমেন্ট ব্যবসায়ীর দোকান থেকেই।

উপরোক্ত ঘটনাটি একটি চক্ষু উম্মীলনকারী ও সচেতনতা সৃষ্টিকারী ঘটনা। বলা বাহুল্য, বর্তমানে বাংলাদেশ ভেজাল খাদ্যসামগ্রীসহ ভেজাল সামগ্রীতে সয়লাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা বাড়তি মুনাফার লোভে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সামগ্রীতে রাসায়নিক পদার্থ ও ভেজাল মেশাচ্ছেন, তারা যদি একবার ভাবেন যে, ঘুরে ফিরে এসব সামগ্রী তাকে এবং তার পরিবারের সদস্য ও ঘনিষ্টজনদেরও ব্যবহার করতে হচ্ছে বা হবে, তবে তিনি এ ধরণের জঘন্য কাজ করার আগে অন্তত একবারও চিন্তা ভাবনা করবেন, এতে কোন সন্দেহ নেই। বর্তমানে মাছ ও তরিতরকারী থেকে শুরু করে মশলাপাতি ও তেল-ঘি সবকিছুতেই মেশানো হচ্ছে ভেজাল। মাছে ও ফলমূলে ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন কার্বাইডের মতো রাসায়নিক পদার্থ।

গুঁড়ো মশলায় মেশানো হচ্ছে ক্ষতিকর টেক্সটাইলের রং। বিশেষজ্ঞদের মতে, এসব বিষাক্ত রাসায়নিক মানবদেহে ক্যান্সারসহ মারাত্মক রোগব্যাধির কারণ হতে পারে। দেশে ইদানিং যে হারে ক্যান্সারের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে, এতে অনেকেই এজন্য ভেজাল খাদ্যসামগ্রীকে দায়ী করছেন। শুধু ক্যান্সার নয়, ইদানিং হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও চর্মরোগের বিস্তারের জন্যও অনেকে এই খাদ্যে ভেজাল বিশেষভাবে দায়ী বলে মনে করেন। খাদ্যসহ বিভিন্ন সামগ্রীতে ভেজাল ও বিষাক্ত রাসায়নিকের মিশ্রনের কুফল থেকে এদেশের ধনী দরিদ্র কেউই রেহাই পাচ্ছেন না। বর্তমানে দেশের সবচেয়ে বড়ো সমস্যা দুর্নীতি ও ভেজালের বিরুদ্ধে এদেশের রাজনীতিবিদ বুদ্ধিজীবীদের একটিবারও রাস্তায় নামতে দেখা যাচ্ছে না।। দেখা যাচ্ছেনা এ ব্যাপারে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তাদের সোচ্চার হতে কিংবা একটি বিবৃতি দিতে। সচেতন জনগণের এসব কথিত রাজনীতিক বুদ্ধিজীবীদের এখন ধিক্কার জানানো ছাড়া আর কিছুই করার নেই। যা-ই হোক, আমরা হতাশাবাদী নই। আশা করি এদেশের কোন ব্যবসায়ী, উৎপাদক বা আমদানীকারকই চাইবে না ভেজাল খাদ্যদ্রব্য খেয়ে কিংবা ব্যবহার করে সে নিজে বা তার স্ত্রী সন্তানরা মারা যাক।

উপরোক্ত ভেজাল সিমেন্ট ব্যবসায়ীর ঘটনার মতো ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে তারা শীঘ্রই সচেতন হয়ে উঠবে, বিরত হবে এসব জঘন্য অপকর্ম থেকে। আর এভাবে এক সময় ভেজাল ও বিষাক্ত রাসায়নিক পদার্থ বিদায় নেবে এদেশের খাদ্যদ্রব্যসহ অন্যান্য সামগ্রী থেকে, এ প্রত্যাশা আমাদের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top