মধ্যনগর প্রেসক্লাবের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫, ৮:২৫:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ৬ জনের উপদেষ্টা কমিটি গঠন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আব্দুল আউয়াল মিজবাহ ও সম্পাদক হয়েছেন মোঃ আল আমিন।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ৭ টায় ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সালের জন্য নতুন এই কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে নবগঠিত পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে অন্যান্য পদে মনোনীত হয়েছেন, সহ-সভাপতি হিসাবে আব্দুল কাদির, এম.এম.এ. রেজা পহেল, মোঃ সাইফ উল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুরঞ্জন তালুকদার ও সাজিদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক পদে সানোয়ার হোসেন খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মোছাব্বির, সহ-কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না, দপ্তর সম্পাদক জেনারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদিন জহিরুল, সহ-সম্পাদক মোঃ জুবায়ের শামীম ও সম্মানিত সদস্য হিসেবে মোঃ ইসহাক মিয়া ও জাকিয়া সুলতানা মনোনীত হন।
নবগঠিত উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন- চামারদানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম জিলানী, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম, লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহিন উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া, মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক গোলাম জিলানী এবং সাবেক সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী। এছাড়া ক্লাবের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মু. নাজমুল হুদা তালুকদার। বিজ্ঞপ্তি






