সিলেট জেলা বাছাই দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ/৩
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৭:৪৬:৩০ অপরাহ্ন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুইদিনব্যাপী সিলেট জেলা বাছাই দাবা প্রতিযোগিতা এর সমাপনী ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স এর জিমনেসিয়ামের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর আঞ্চলিক (জোন) পর্বে অংশগ্রহণ উপলক্ষে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরস্কার প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাবা ক্রীড়াবিদ সুলেমান আহমদ, অ্যাডভোকেট শাহজাহান মেহেদী, প্রধান আর্বিটার বিকাশ রঞ্জন দাশ, সুলেমান আহমেদ, সনাতন জাহিদ, দাবা খেলোয়াড়বৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-সুদীপ্ত পাল, ১ম রানার-আপ : আসাদুজ্জামান আহাদ ও ২য় রানার-আপ : সাফওয়ানুর স্বাধীন অর্জন। বিজ্ঞপ্তি






