জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

জাতীয় লিগ টি-টোয়েন্টি এখন শুধুই সিলেটে


প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৮:০৩ অপরাহ্ন


স্পোর্টস ডেস্ক : রাজশাহী ও বগুড়ার ক্রিকেটানুরাগীদের রোমাঞ্চ সবটুকুই ভেসে গেল বৃষ্টিতে। জাতীয় তারকাদের লড়াই নিজ শহরে আপাতত আর উপভোগ করতে পারছেন না তারা। বৃষ্টির কারণে স্থগিত হওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টি আবার শুরুর পর সব ম্যাচই হতে যাচ্ছে সিলেটে। সিলেটের দুই ভেন্যুতে শুক্রবার আবার শুরু হবে মাঠের লড়াই। বুধবার টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সূচীতে রাখা হয়েছে অনুশীলন।

গত বছর নতুন করে শুরু হওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টির পুরো টুর্নামেন্ট হয়েছিল সিলেটই। তবে এবার এই টুর্নামেন্ট আরও ছড়িয়ে দিতে শুরুর দিকের ছয়টি করে ম্যাচ রাখা হয়েছিল রাজশাহী ও বগুড়ায়। গত রোববার টুর্নামেন্ট শুরুর দিনে বৃষ্টির কারণে রাজশাহীর ম্যাচটি নেমে আসে পাঁচ ওভারে। বগুড়ার ম্যাচ পুরোই ভেসে যায় বৃষ্টিতে।

বগুড়ায় মাঠের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেখানকার পরের দুই দিনের ম্যাচ সরিয়ে নেওয়া হয় রাজশাহীতে। কিন্তু শেষ পর্যন্ত রাজশাহীতেও পরের টানা দুই দিন আর কোনো ম্যাচ হতে পারেনি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত গত মঙ্গলবার স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্ট।

নতুন সূচিতে তা আবার শুরু হচ্ছে শুধু সিলেটে। রাজশাহী ও বগুড়ায় মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় সেখানে আর খেলার ঝুঁকি নেওয়া হয়নি। আগের সূচির প্রথম দুই দিনের ভেসে যাওয়া তিন ম্যাচ আর হচ্ছে না। পয়েন্ট ভাগাভাগিই থেকে যাচ্ছে। তৃতীয় দিনের খেলা থেকে আবার টুর্নামেন্ট শুরু হচ্ছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এখানকারই আউটার স্টেডিয়ামে হবে ম্যাচগুলি। প্রাথমিক পর্বের লড়াই শেষ হবে ৭ অক্টোবর। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ৯ অক্টোবর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১০ অক্টোবর। ফাইনাল ১২ অক্টোবর।

খেলাধুলা এর আরও খবর
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে

মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে

সিলেটে কি ফিরবে লাল বলের সৌভাগ্য?

সিলেটে কি ফিরবে লাল বলের সৌভাগ্য?

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

সর্বশেষ সংবাদ
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top