কেমুসাসের ১২৬৭তম সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৭:৩৮:৫০ অপরাহ্ন

সাহিত্য হলো সময়ের দর্পণ| কেমুসাসের ১২৬৭তম সাহিত্য আসর কেবল একটি সংখ্যা নয়, বরং নিরবচ্ছিন্ন সাধনার মাইলফলক| সাহিত্য তাৎক্ষণিক কোনো সাফল্য নিয়ে আসে না| এটি একটি দীর্ঘমেয়াদী সাধনা| প্রত্যাখ্যাত হওয়া বা সমালোচনায় ভয় পাওয়ার কিছু নেই| বরং প্রতিটি গঠনমূলক সমালোচনা নবীনদের লেখাকে আরও শাণিত করার সুযোগ ˆতরি করে দেয়| কেমুসাস সব সময়ই নতুন লেখকদের পরিচর্যা করে আসছে| সিলেটের ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১২৬৭তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন|
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সহসভাপতি মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুকের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশগ্রহণ করেন সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলম, কবি ও বাচিকশিল্পী মামুন সুলতান, কবি মুহিত চৌধুরী, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী|
আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাশকুর আহমদ| ¯^রচিত লেখাপাঠে অংশগ্রহণ করেন জুবের আহমদ সার্জন, দেওয়ান মতিউর রহমান খান, দেওয়ান মশিউর রহমান খান শাহি, নূরুদ্দীন রাসেল, মাওলানা আবুযর মাহতাবী, মাসকুর আহমদ, শামসীর হারুনুর রশীদ, ছয়ফুল আলম পারুল, শাহনূর আলম মাহির, আব্দুল আজাদ চৌধুরী, মো. আমিরুল ইসলাম চৌধুরী, আব্দুল আহাদ, মো. সাজিদুর রহমান, কামাল আহমদ, মিলন কান্তি দাস, মকসুদ আহমদ লাল, রাসেল আহমদ, নেছারুল হক চৌধুরী, জহুরী, এ বি এম হাসান চৌধুরী, মোস্তাক আহমদ, কবির আশরাফ, আরাফাত আহমদ সৌরভ, সাগর আহমদ, মো. ফয়সল আহমদ প্রমুখ| গান পরিবেশন করেন মিলন কান্তি দাস, মো. সাজিদুর রহমান ও কুবাদ বখত চৌধুরী রুবেল| আসরে সেরালেখক মনোনীত হন শাহনূর আলম মাহির| বিজ্ঞপ্তি




