জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

উদীয়মান চতুর্থ পরাশক্তি ইরান!


প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ১২:৫৭:৫২ অপরাহ্ন

ইরানের সাথে অন্যায় ও অন্যায্য যুদ্ধে বিব্রত, বিপর্যস্ত ও নাস্তানাবুদ হয়ে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে। হতে পারে এটা যুক্তরাষ্ট্রের একটি কূটকৌশল, তবে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকের মতে সার্বিক পরিস্থিতি প্রতিকূলে চলে যাওয়ার দেশটি এখন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গত ৬ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে ঘোষণা শেষ হয়েছে বলে ঘোষণা করেন। ২৮ ফেব্রুয়ারী শুরু হওয়া এই যৌথ অভিযানের আক্রমণাত্মক পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন এবং যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক সমঝোতা ও শাস্তির পথে এগোতে চায় বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ইসরাইলকে নিয়ে যুক্তরাষ্ট্রের এই অভিযানে কোন লক্ষ্যই অর্জন করতে সক্ষম হয়নি। প্রথমে তারা চেষ্টা করেছিলো ইরানের সরকার পরিবর্তনের। ক্ষমতার শীর্ষ ব্যক্তিদের হত্যা করে এই লক্ষ্য অর্জনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ব্যাপক বোমাবর্ষণ করে ইরানের সামরিক সক্ষমতা নষ্ট করার চেষ্টা করে আগ্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে তারা শোচনীয়ভাবে ব্যর্থ হয়। ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতা এখনো সম্পূর্ণ অটুট। এক পর্যায়ে তারা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস ও ইউরেনিয়াম উদ্ধারের চেষ্টা চালায়। এতেও তারা ব্যর্থ হয়। এদিকে যুদ্ধে বেসামরিক জনগণের বিপুল প্রাণহানি হলে গোটা বিশ্বের মানুষ এই অন্যায় যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে। খোদ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জনগণের মাঝে তাদের সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় কোটি মানুষ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেছে। ইসরাইলের অভ্যন্তরেও এ পর্যন্ত এ ধরনের যুদ্ধবিরোধী বহু বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত এপ্রিলে ‘উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভুত হচ্ছে ইরান’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মিডিয়া নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, বিশ্ব রাজনীতির চালিকাশক্তি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এমন ধারণা ছিলো এতোদিন। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাসীর সামনে এক সমীকরণ নিয়ে এসেছে। অর্থনীতি বা প্রথাগত সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ভৌগলিক ও কৌশলগত অবস্থানের কারণে ‘চতুর্থ বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান।
এতে আরো বলা হয়, ইরানকে বিশ্লেষণ করতে প্রথমেই চলে আসে হরমুজ প্রণালির নাম। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ পরিবাহিত হয় এই প্রণালির মধ্য দিয়ে। ইরান ইতোমধ্যে এই প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে সংঘাতের জেরে ইরান এই রুটে সামরিক অবরোধ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল আপ্রাণ চেষ্টা করেও ইরানের এই অবরোধ ভাঙ্গতে পারেনি। এভাবে হরমুজ প্রণালির ওপর আধিপত্য ও নিয়ন্ত্রণই ইরানকে বিশ্বে চতুর্থ পরাশক্তি হয়ে ওঠতে সবচেয়ে বড়ো ভূমিকা রেখেছে। আর এটাই পরাশক্তি যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে নতজানু হতে, হার স্বীকার করতে ইরানের কাছে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top