জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

নওফেলের বাসায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, আগুন


প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ৯:০৬:২৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাঁচলাইশ থানার চশমা হিলের বাসায় এ ঘটনা ঘটে। ৬-৭ জনের একটি দল তাঁর বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুন ধরে যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চশমা হিলের ভবনটিতে আগুন দেওয়া হয়েছিল। কয়েক দফায় হামলাও করা হয়।

মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ নেতা ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি।

চশমা হিলের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। তিনি বলেন, বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হলে আগুন লেগে যায়। লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

গত দুই বছরে চশমা হিলের বাসভবনটিতে এবারসহ চার দফায় হামলা হলো। ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হামলা চালানো হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে বাসভবনটি খালি পড়ে আছে।

এদিকে অগ্নিকা-ের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।  তিনি বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসাটির ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

জাতীয় এর আরও খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

সর্বশেষ সংবাদ
দোয়ারায় ৪ বছর ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
দোয়ারায় ৪ বছর ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মদন মোহন কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জুড়ীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
জুড়ীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
‘দৈনিক ছাতকের ডাক’ এর কার্যালয় উদ্বোধন
‘দৈনিক ছাতকের ডাক’ এর কার্যালয় উদ্বোধন
এপেক্স ক্লাব শাহপরান সিটির সাধারণ সভা
এপেক্স ক্লাব শাহপরান সিটির সাধারণ সভা
৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
৩৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের
পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের
ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত
ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত
মৌলভীবাজারে সরকারি চাকুরিজীবী ফোরামের কমিটি গঠন
মৌলভীবাজারে সরকারি চাকুরিজীবী ফোরামের কমিটি গঠন
কুলাউড়ায় কেটিএফের মেধাবৃত্তি পরীক্ষা
কুলাউড়ায় কেটিএফের মেধাবৃত্তি পরীক্ষা
প্রবাসী বুরহান উদ্দিন শফি হত্যা : বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
প্রবাসী বুরহান উদ্দিন শফি হত্যা : বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
কুলাউড়ায় ১০ লাখ টাকার তামাকজাত দ্রব্য জব্দ
কুলাউড়ায় ১০ লাখ টাকার তামাকজাত দ্রব্য জব্দ
মৌলভীবাজারে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ বিলবোর্ড
মৌলভীবাজারে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ বিলবোর্ড
প্রেসক্লাবে মতবিনিময়ে সালেহ চৌধুরী :  সিলেট প্রবাসীদের সমস্যা সমাধানে শক্তিশালী জনমত গঠনের আহ্বান
প্রেসক্লাবে মতবিনিময়ে সালেহ চৌধুরী :  সিলেট প্রবাসীদের সমস্যা সমাধানে শক্তিশালী জনমত গঠনের আহ্বান
সিকৃবিতে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন
সিকৃবিতে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top