জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের সুরক্ষায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান পোপের


প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬, ৮:২৮:২৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের ওপর অব্যাহত সহিংসতা ও হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও। একইসঙ্গে ওই অঞ্চলে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রবিবার (১৬ আগস্ট) রোমের উপকন্ঠে নিজের ক্যাস্তেল গানদোলফো বাসভবনে আয়োজিত মধ্যাহ্ন প্রার্থনা শেষে দেওয়া এক বক্তব্যে পোপ এসব কথ বলেন।

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের ‘কুসরা’ গ্রামে উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও পুরো গ্রাম অবরোধের প্রেক্ষাপটে পোপের এই আহ্বান এলো।

বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ঘেরাও করে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। মূলত ফিলিস্তিনিদের ভূখ- দখল করে প্রস্তাবিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ করাই এসব আগ্রাসনের প্রধান উদ্দেশ্যে।

রবিবার (১৬ আগস্ট) ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামের উপকণ্ঠে একটি অবরুদ্ধ ফিলিস্তিনি বাড়ির বাইরে দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী হেঁটে যাচ্ছে।

রবিবার (১৬ আগস্ট) ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামের উপকণ্ঠে একটি অবরুদ্ধ ফিলিস্তিনি বাড়ির বাইরে দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী হেঁটে যাচ্ছে।

নির্দিষ্ট কোনো সংঘর্ষের নাম উল্লেখ না করে পোপ বলেন, “পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের ওপর বারবার ঘটে চলা সহিংসতা বন্ধে আমি আবারো আহ্বান জানাচ্ছি। একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

উল্লেখ্য, ভ্যাটিকান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিকে সমর্থন জানিয়ে আসছে। গাজা ভূখ-, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম সমন্বয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে ইতোমধ্যে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৫০টিরও বেশি দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট সরকার পশ্চিম তীরে নতুন নতুন ইহুদি বসতি নির্মাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ খোলাখুলিভাবেই জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে চিরতরে মুছে ফেলতেই এই বসতি সম্প্রসারণ কার্যক্রম চালানো হচ্ছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ বলে গণ্য করে। ১৯৬৭ সালের যুদ্ধের মাধ্যমে ইসরায়েল অঞ্চলটি নিজের নিয়ন্ত্রণে নিলেও তারা এটিকে ‘দখলকৃত’ ভূখ- হিসেবে মানতে নারাজ, বরং ‘বিতর্কিত অঞ্চল’ হিসেবে দাবি করে আসছে।

তথ্যসূত্র: রয়টার্স

আন্তর্জাতিক এর আরও খবর
ত্রিপুরায় দুই বাংলাদেশি নাগরিক আটক

ত্রিপুরায় দুই বাংলাদেশি নাগরিক আটক

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের

পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের

মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী

মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী

সর্বশেষ সংবাদ
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
হবিগঞ্জে এসআরবির জালে ৪ অনলাইন জুয়াড়ি
হবিগঞ্জে এসআরবির জালে ৪ অনলাইন জুয়াড়ি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top