জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত ওপেন হার্ট সার্জারি চালু: হৃদরোগীদের সেবার মান আরও বাড়বে : ভিসি জিয়া

প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৬:৪০:৫৮ অপরাহ্ন

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত ওপেন হার্ট সার্জারি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এর ফলে সিলেট অঞ্চলের হৃদরোগীরা নিজ এলাকায় তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বুধবার সকালে হাসপাতাল আয়োজিত নিয়মিত ওপেন হার্ট সার্জারি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, এটি সিলেটের চিকিৎসা খাতের জন্য অত্যন্ত গর্বের ও মাইলফলক অর্জনের দিন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বাইপাস সার্জারি শুরু হওয়ার পর এখন নিয়মিতভাবে এ কার্যক্রম চালু হওয়া হৃদরোগীদের চিকিৎসাসেবার মান আরও বাড়াবে।
তিনি বলেন, বর্তমান সময়ে হৃদরোগ একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। সিলেটে নিয়মিত এ চিকিৎসাসেবা চালুর ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এখন থেকে এ অঞ্চলের মানুষ ঘরের কাছেই সাশ্রয়ী মূল্যে আধুনিক ও জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা পাবেন। এতে রোগীদের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি সিলেটের স্বাস্থ্যসেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদ। কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল বাছির। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী। পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকার কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. ফারুক আহমেদ, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. খালেদ মহসিন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. শুয়াইব আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইন কার্ডিওলজি ডা. কৌশিক মজুমদার এবং সিনিয়র কনসালট্যান্ট ইন কার্ডিয়াক সার্জারি ডা. দেওয়ান ইফতেখার রাজা চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাস, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. মো. আলতাফুর রহমান, অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দে, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মনোজ্জীর আলী, কোষাধ্যক্ষ শহীদ আহমদ চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ ডা. শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, সোশ্যাল সেক্রেটারি আব্দুল মালিক জাকা, কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, অধ্যাপক ডা. কাজী আকতার উদ্দিন, অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান, আজীবন সদস্য আতাউর রহমান, হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আব্দুল মুমিন চৌধুরী, সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আহমদ, সিনিয়র কনসালট্যান্ট ডা. ফারজানা তাজিন, ডা. রাজীব দাস, ডা. আহাম্মদ উল্লাহ, ডা. সৌরভ দাস ও ডা. পেয়ার মো. সালাহ উদ্দিনসহ অনেকে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিউক চেয়ারম্যান

নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিউক চেয়ারম্যান

রাজনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হকৃবিতে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালায় ভিসি:  বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি 

হকৃবিতে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালায় ভিসি:  বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি 

সর্বশেষ সংবাদ

জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
নাজিবের গৃহবন্দিত্ব, পরিবহন মন্ত্রীর পদত্যাগ মালয়েশিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ
নাজিবের গৃহবন্দিত্ব, পরিবহন মন্ত্রীর পদত্যাগ মালয়েশিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ
দেশজুড়ে নাশকতা ঠেকাতে পুলিশের সাঁড়াশি অভিযান 
দেশজুড়ে নাশকতা ঠেকাতে পুলিশের সাঁড়াশি অভিযান 
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর 
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর 
উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি
উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী 
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী 
পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ কার্যক্রম উদ্বোধন
পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ কার্যক্রম উদ্বোধন
তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০ বছর পূর্তি উদ্যাপন
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০ বছর পূর্তি উদ্যাপন
লিডিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডের সিলেট পর্ব অনুষ্ঠিত
লিডিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডের সিলেট পর্ব অনুষ্ঠিত
হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত ওপেন হার্ট সার্জারি চালু: হৃদরোগীদের সেবার মান আরও বাড়বে : ভিসি জিয়া
হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত ওপেন হার্ট সার্জারি চালু: হৃদরোগীদের সেবার মান আরও বাড়বে : ভিসি জিয়া
হকৃবিতে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালায় ভিসি:  বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি 
হকৃবিতে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালায় ভিসি:  বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি 
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top