জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

লিডিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডের সিলেট পর্ব অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৬:৪২:৪৬ অপরাহ্ন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘আটলান্টিয়া ইন্টারন্যাশনাল  অলিম্পিয়াড ২০২৬’-এর সিলেট আঞ্চলিক পর্ব। শুক্রবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ৩০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিসহ পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটে।
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ভেন্যু পার্টনার ছিল লিডিং ইউনিভার্সিটি। জেনারেল সায়েন্স অলিম্পিয়াড (জিএসও) অনুষ্ঠানটি উপস্থাপনা করে। ফিবোনাচি অলিম্পিয়াডস বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজার এবং আটলান্টিয়া ইন্টারন্যাশনাল অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করে। টেকনিক্যাল পার্টনার হিসেবে সহযোগিতা করে শ্রীহট্ট ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার।
অলিম্পিয়াডে গণিত, সাধারণ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান-এই পাঁচ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা তুলে ধরতে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনবিষয়ক প্রকল্প এবং টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক দুটি বিশেষ প্রজেক্ট সেগমেন্ট রাখা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশের পাশাপাশি বাস্তবমুখী সমস্যা সমাধানে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যৌক্তিক চিন্তাভাবনা, গবেষণার আগ্রহ ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি করে এ আয়োজন। তিনি পরবর্তী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা। সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের শিক্ষার্থী দেবস্মিতা বণিক ও হাসান মাহদি।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে ৮০ জন শিক্ষার্থী বিজয়ী হয়। তাঁদের হাতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক তুলে দেওয়া হয়। সিলেট আঞ্চলিক পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি ২০২৭ তারিখে তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আটলান্টিয়া ইন্টারন্যাশনাল ঝঞঊগ অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। আয়োজনটিতে স্পন্সর হিসেবে সহযোগিতা করে ইবনে সিনা এবং অ্যাকোমোডেশন পার্টনার ছিল নির্ভানা ইন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিউক চেয়ারম্যান

নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিউক চেয়ারম্যান

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ কার্যক্রম উদ্বোধন

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ কার্যক্রম উদ্বোধন

তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিউক চেয়ারম্যান
নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিউক চেয়ারম্যান
রাজনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
নাজিবের গৃহবন্দিত্ব, পরিবহন মন্ত্রীর পদত্যাগ মালয়েশিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ
নাজিবের গৃহবন্দিত্ব, পরিবহন মন্ত্রীর পদত্যাগ মালয়েশিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ
দেশজুড়ে নাশকতা ঠেকাতে পুলিশের সাঁড়াশি অভিযান 
দেশজুড়ে নাশকতা ঠেকাতে পুলিশের সাঁড়াশি অভিযান 
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর 
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর 
উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি
উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী 
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী 
পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ কার্যক্রম উদ্বোধন
পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ কার্যক্রম উদ্বোধন
তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০ বছর পূর্তি উদ্যাপন
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০ বছর পূর্তি উদ্যাপন
লিডিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডের সিলেট পর্ব অনুষ্ঠিত
লিডিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডের সিলেট পর্ব অনুষ্ঠিত
হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত ওপেন হার্ট সার্জারি চালু: হৃদরোগীদের সেবার মান আরও বাড়বে : ভিসি জিয়া
হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত ওপেন হার্ট সার্জারি চালু: হৃদরোগীদের সেবার মান আরও বাড়বে : ভিসি জিয়া
হকৃবিতে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালায় ভিসি:  বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি 
হকৃবিতে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালায় ভিসি:  বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি 
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top