জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জাম্বুরায় স্বপ্ন দেখাচ্ছে জুড়ী


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৫:৫৯:৫১ অপরাহ্ন

সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার টিলাবেষ্টিত জনপদে উৎপাদিত বাতাবি লেবু (স্থানীয় ভাষায় জাম্বুরা) এখন আর শুধু স্থানীয় ফলের বাজারে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এর সুনাম ও স্বাদ। ফলে এর চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। রাজধানী থেকে শুরু করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত সরবরাহ হচ্ছে জুড়ীর জাম্বুরা।
এবার বিদেশের বাজারেও এ ফল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জুড়ীর বিভিন্ন পাহাড়ি টিলা, বসতবাড়ির আঙিনা ও কৃষিজমিতে দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে এই ফল। স্থানীয়দের কাছে এটি ‘মাতু জামির’ বা ‘জাম্বুরা’ নামে অধিক পরিচিত। স্বাদে টক, মিষ্টি ও সামান্য তিতা। জুড়ীর জাম্বুরার আলাদা পরিচিতি রয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, জুড়ীর হায়াছড়া, শুকনাছড়া, জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর, বিনোদপুর, লালছড়া, রূপাছড়া, লাঠিটিলা, ডোমাবাড়ী, কুচাইরতল, কচুরগুল ও পুটিছড়াসহ বিভিন্ন এলাকায় জাম্বুরা উৎপাদিত হচ্ছে। বর্তমানে প্রায় ৬৬ হেক্টর জমিতে রয়েছে প্রায় ১০ হাজার জাম্বুরা গাছ। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২০০ টন।
কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি পূর্ণবয়স্ক গাছে সাধারণত ১০০ থেকে ৫০০টি পর্যন্ত জাম্বুরা ধরে। অনুকূল পরিবেশ ও ভালো পরিচর্যা পেলে কোনো কোনো গাছে ফলের সংখ্যা এক হাজারেও পৌঁছায়। তুলনামূলক কম উৎপাদন খরচ এবং বাজারে ক্রমবর্ধমান চাহিদার কারণে ফলটি এখন লাভজনক কৃষিপণ্য হিসাবে বিবেচিত হচ্ছে। সাধারণত আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত গাছে জাম্বুরা পাওয়া যায়। তবে আশ্বিন থেকে কার্তিকের মাঝামাঝি সময়কে ফল পরিপক্ব হওয়ার সময় হিসাবে উল্লেখ করেছেন কৃষকেরা।
স্থানীয় ব্যবসায়ী কালা মিয়া ও হেলাল উদ্দিন জানান, তারা মৌসুম শুরুর আগেই বিভিন্ন বাগানের মালিকদের সঙ্গে চুক্তি করেন। এরপর নির্ধারিত সময়ে শ্রমিক দিয়ে গাছ থেকে ফল সংগ্রহ করে বাজারজাত করেন। বাছাই ও বস্তাবন্দি করার পর ট্রাকে ঢাকায় পাঠানো হয় এই ফল। যাত্রাবাড়ী বাজারে আড়তদাররা বস্তা হিসাবে পাইকারি বিক্রি করেন। ফলের আকার ও মান অনুযায়ী প্রতি বস্তার দাম পড়ে এক থেকে দুই হাজার টাকা।
অনলাইনভিত্তিক ফল সরবরাহকারী প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটসের স্বত্বাধিকারী আবু সাঈদ আল সাগর জানান, দুই বছর ধরে তারা জুড়ী থেকে জাম্বুরা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় ভবিষ্যতে তাদের এ ফল রপ্তানির পরিকল্পনাও রয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০০১ সালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ‘জুড়ী বাতাবিলেবু-১’ ও ‘জুড়ী বাতাবিলেবু-২’ নামে দুটি জাত শনাক্ত ও উদ্ভাবন করা হয়। জাত দুটির ফল আকারে বড় এবং স্বাদে সুস্বাদু। এর মধ্যে একটির শাঁস গাঢ় লাল, অন্যটির শাঁস আংশিক সাদা। কৃষকদের মধ্যে বাতাবিলেবু-১, বাতাবিলেবু-২ ও বারি বাতাবিলেবু-৫-এর চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি বাগান ব্যবস্থাপনা, গাছের পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, ‘জুড়ীতে জাম্বুরা প্রাকৃতিকভাবেই ভালো জন্মে। এখানকার জাম্বুরার জাতগুলো অত্যন্ত ভালো। সারা দেশে বাতাবিলেবুর চাহিদা থাকলেও বাজারে সব সময় মানসম্মত জাতের ফল পাওয়া যায় না।’
তিনি আরও বলেন, চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে উন্নত জাতের চারা বিতরণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় পাওয়া আরও ১৬টি জাতের বৈশিষ্ট্য যাচাই করে চারা উৎপাদন ও নতুন বাগান সম্প্রসারণের প্রস্তুতি চলছে। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শও দেওয়া হচ্ছে। জুড়ীর এই ঐতিহ্য ধরে রাখতে পারলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে উল্লেখ করে তিনি কৃষকদের জাম্বুরা চাষ অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রচ্ছদ এর আরও খবর
ঊর্ধ্বমুখী আমদানি ব্যয়

ঊর্ধ্বমুখী আমদানি ব্যয়

ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ

ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ

মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দলের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন

ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দলের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন

সর্বশেষ সংবাদ
ঊর্ধ্বমুখী আমদানি ব্যয়
ঊর্ধ্বমুখী আমদানি ব্যয়
ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ
ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ
অনলাইনে এনআইটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা
অনলাইনে এনআইটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা
জ্বালানি খাতের অগ্রাধিকার প্রকল্পেও ধীরগতি
জ্বালানি খাতের অগ্রাধিকার প্রকল্পেও ধীরগতি
বাংলাদেশ রুটে চলছে নিম্নমানের উড়োজাহাজ
বাংলাদেশ রুটে চলছে নিম্নমানের উড়োজাহাজ
নকল সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার
নকল সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার
নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা
নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার প্রশাসকের মতবিনিময়
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার প্রশাসকের মতবিনিময়
কুলাউড়ায় মাদক-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কুলাউড়ায় মাদক-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কর্মসংস্থানের অভাবে বাড়ছে শ্রমজীবী মানুষের ভিটেমাটি ছাড়ার প্রবণতা
কর্মসংস্থানের অভাবে বাড়ছে শ্রমজীবী মানুষের ভিটেমাটি ছাড়ার প্রবণতা
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন
গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা
গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top