জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ড. ইউনূসের দিক নির্দেশনা


প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ১২:৩০:২৩ অপরাহ্ন


নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস গতকাল ফ্রান্স থেকে বাংলাদেশে ফিরেছেন। দায়িত্ব নিয়েছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। ড. ইউনূসের এই নতুন দায়িত্ব গ্রহণে এদেশের আপামর জনগণ অত্যন্ত উৎফুল্ল ও আশাবাদী। কেউ কেউ নিজেদের দলীয় দৃষ্টিকোণ ও স্বার্থ থেকে তাঁর ক্ষমতাগ্রহণকে ভিন্ন চোখে দেখলেও দেশের সাধারণ মানুষ তাঁকে পেয়ে উল্লসিত, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে তরুণ ও যুব সমাজ। দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তিনি আবেগঘন বক্তব্য রেখেছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দিক নির্দেশনা কিছু কথা বলেছেন এ সময়। শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন এবারের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের শহীদ আবু সাঈদসহ অগণিত নিহত ও জীবিত মুক্তিযোদ্ধাদের। দেশকে পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

জানা গেছে, ড. ইউনূস ক্ষমতা গ্রহণের শর্ত হিসেবে কয়েক বছর তাঁকে ক্ষমতায় থাকার শর্ত দিয়েছেন, যাতে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে মেরামত ও পুনঃপ্রতিষ্ঠা করা যায়। তেমন আশ্বাস পেয়েই তিনি দেশে ফিরে এসেছেন। ড. ইউনূস তাঁর উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের পাশাপাশি আন্দোলনকারী ছাত্রনেতাদের পরামর্শ নিয়ে যে দেশ পরিচালনা করবেন, এতে কোন সন্দেহ নেই। তিনি সর্বাগ্রে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। সব ধরনের বিশৃংখলা, লুটপাট ও ভাংচুরের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন।

তবে বাংলাদেশে ফেরার আগের দিন ভারতের একটি বেসরকারী টিভি চ্যানেল এনডিটিভিকে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মিয়ানমারে এর প্রভাব পড়বে।’ একথা অনস্বীকার্য যে, হাসিনাকে অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় রাখার পেছনে ছিলো ভারত। আর এখন হাসিনার পতনের পর এই ভারতই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য নতুন করে চেষ্টা করছে। তাই বাধ্য হয়ে ড. ইউনূস ভারতকে এই প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, যাতে তারা নিজেদের স্বার্থে এই অপকর্ম থেকে বিরত থাকে। ভারত কর্তৃক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত প্রচারণা, কল্পিত জঙ্গীবাদ উত্থান ও নিন্দাবাদের জবাবে ড. ইউনূস বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ ১৭ কোটি মানুষের দেশ। জনসংখ্যার অধিক যুব সম্প্রদায়। জীবনে তারা কেউ ভোট দিতে পারেনি। তিনি আরো বলেন, দেশে এতোকাল আইন শৃংখলা ছিল না বলেই আজ এই অস্থিতিশীলতা।’ এদেশের ছাত্র জনতার আন্দোলন বিরোধী বহিঃশক্তি ভারত ও এদেশের আওয়ামী অপশক্তি যখন দেশের বর্তমান শৃংখলাহীনতার জন্য এদেশের আন্দোলনকারী বিপ্লবী জনগোষ্ঠীকে দোষারোপ ও গালমন্দ করছে, তখন ইউনূস এসবের জন্য স্বৈরাচারী শেখ হাসিনার আমলের আইন শৃংখলাহীনতার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর এটা দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। মানুষ এখন মুক্তির স্বাদ নিচ্ছে। স্বৈরাচারের পতন উদযাপন করছে। সেই উদযাপনে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, সেখান থেকেই স্থিতিশীলতা ফিরে আসবে। মনে রাখতে হবে গণতন্ত্রই অস্থিতিশীলতার ওষুধ।

নিঃসন্দেহে ডঃ ইউনূসের এসব বক্তব্য নতুনভাবে স্বাধীন হওয়া বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত। বাংলাদেশের দীর্ঘকালের বঞ্চিত, শোষিত ও নিপীড়িত কোটি কোটি মানুষ এখন এই গাইডলাইন অনুসরণ করে এগিয়ে যাবে শান্তি শৃংখলা ও সমৃদ্ধির পথে, এমন প্রত্যাশা সকল সচেতন ও বিবেকবান মানুষের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top