জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

এক জঘন্য অপরাধের নাম গুম


প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ১২:৩০:০৫ অপরাহ্ন

গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। গুম থেকে নাগরিকদের সুরক্ষা বিষয়ক এই আন্তর্জাতিক কনভেনশন বা চুক্তিতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতি বছর ৩০ আগস্ট জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এ বছর দিবসটির একদিন আগে বাংলাদেশ এতে সই করলো। অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন। এর আগে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ১৫ বছরে গুম হওয়া প্রতিটি ঘটনা তদন্তে এই সপ্তাহের শুরুতে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করেছে। পাঁচ সদস্যের এই কমিশনের নেতৃত্ব দিচ্ছেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। গত ২৭ আগস্ট এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ।

তদন্ত কমিশন আইন ১৯৫৬ এর ক্ষমতাবলে গঠিত এই কমিশন প্রসঙ্গে এই প্রজ্ঞাপনে বলা হয়, আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, ডিজিএফআই ও কোস্ট গার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী সংস্থার কোন সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত গোপন বন্দীশালা থেকে দীর্ঘসময় পর বেশ কয়েক ব্যক্তি মুক্ত হওয়ার পর গুমের বিষয়টি জোরালোভাবে সামনে আসে।

বেসরকারী মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশে ৭শ’র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫০ জনেরও বেশি মানুষের খোঁজ পাওয়া যায়নি আজও। বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ৯টি সনদের ৮টিতে সই করেছে। জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও বিগত হাসিনা সরকার গুমবিরোধী সনদে স্বাক্ষর করেনি। অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায়। এ লক্ষ্যে সরকার গুমবিরোধী সনদে যুক্ত হয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিটি গুমের তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে দেশবাসীর কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করে।

গত সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ সরকারী বাহিনীর যেসব সদস্য গুম, খুন, নির্যাতনের মত অপরাধে যুক্ত ছিলেন, তাদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে। এই কমিশনের কার্যপরিধিতে ২০১০ সালের ১ জানুয়ারী থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছে, তা নির্ধারণের মত ক্ষমতা দেয়া হয়েছে।

গুম বিরোধী জাতিসংঘের সনদটি ২০০৬ সালের ডিসেম্বর মাসে গৃহীত হয়। ৩২টি দেশ এটি অনুস্বাক্ষরের পর ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়। বাংলাদেশের গুম বিরোধী সনদে স্বাক্ষর এবং কমিশন গঠনের ফলে গুম হওয়া পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তাদের মাঝে আশা জাগছে, গুম হওয়া স্বজনদের তারা ফেরত পাবে কিংবা গুমের সাথে জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

বলা বাহুল্য, গুম হচ্ছে কোন ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার পর তাঁর খোঁজ না মেলা। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর কোন ব্যক্তিকে যদি বিচার ব্যবস্থার কাছে সোপর্দ না করা হয় এবং তাকে আর খোঁজে না পাওয়া যায়, তবে সেটিকেই গুম হিসেবে ধরা হয়।

বাংলাদেশে সর্বাধিক আলোচিত গুমের ঘটনার মধ্যে ইলিয়াস আলী, একরামুল, চৌধুরী আলম ও নারায়ণগঞ্জে র‌্যাব কর্তৃক ৭ জনের গুমের ঘটনা উল্লেখযোগ্য। এসব ঘটনা যেমন মর্মান্তিক তেমনি সংশ্লিষ্টদের পরিবার পরিজনদের কাছে নিদারুন দুঃখ ও বেদনার। এসব গুম খুনের ঘটনাসহ অন্যান্য সকল গুমের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান দেশের সকল সচেতন ও বিবেকবান মানুষ, যাতে ভবিষ্যতে এ ধরনের গুম খুনের ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না ঘটে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top