জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

আফগান চমক


প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৪, ১২:৩০:৪৮ অপরাহ্ন


গতকাল মিডিয়ায় ‘চমকে গেলো বিশ্ব : আফগানিস্তান তৈরী করলো পাবলিক বাস’ শিরোনামে একটি চমক সৃষ্টিকারী সংবাদ প্রকাশিত হয়েছে। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত একটি জাতি তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্বদেশের উন্নয়নে যে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে, এর প্রমাণ বর্তমান আফগানিস্তান। উপরোক্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকে চমকে দিয়ে আফগানিস্তান নগর সার্ভিসের জন্য বাস তৈরী করেছে। নিজস্ব এই বাস তৈরীর ঘোষণা দিয়েছেন গত ১৮ অক্টোবর দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, দেশীয় উৎপাদন শিল্পে একটি একটি মাইল ফলক। আফগানিস্তান উল্লেখযোগ্য আল্লাহর রহমতে আত্মনির্ভলশীলতা ও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। গত মাসে মিডিয়ায় ‘বদলে যাচ্ছে আফগানিস্তানের অর্থনীতি’ শীর্ষক অপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার তিন বছর পূর্ণ হলো। ২০২১ সালের ১৫ আগস্ট যখন তারা ক্ষমতা গ্রহণ করে তখন দেশটি ছিলো বৈদেশিক মূদ্রাশূন্য দুর্ভিক্ষের একটি দেশ। অর্থনীতি ছিলো যুদ্ধবিধ্বস্ত। ফলে দেশটির ঘুরে দাঁড়ানো ছিলো কঠিন। কিন্তু তালেবান সরকার তাদের আইন শৃংখলা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যও পুনরুজ্জীবিত করতে পেরেছে। এই সরকারের সবচেয়ে বড়ো সাফল্য কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন। বিশ্লেষকদের মতে, মূলত তালেবানের নীতিগত পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতির চাকা দ্রুত ঘুরতে শুরু করেছে।

বলা বাহুল্য, আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। তালেবান সরকার সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছে। যখন বর্হিবিশ্বের কোন গুরুত্বপূর্ণ দেশই তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি তখনো তারা হতোদ্যম হয়নি। দেশী প্রযুক্তিতে উন্নতি সাধনে হয়েছে সচেষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণিত নতুন অত্যাধুনিক চকচকে যে বাসের ছবি প্রকাশ করেন জবিহুল্লাহ এর ডিজাইন ও উৎপাদনের জন্য তালেবান সরকার কাবুলের আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট এবং ‘এনটোপ’ নামক সংস্থাকে সহায়তা করেছে। গাড়িটি প্রদর্শনের সময় জানানো হয়, এটি আফগানিস্তানের জন্য একটি গর্বের বিষয়, যা দেশের প্রযুক্তি খাতের উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অক্টোবরে কাতারের দোহাতে বিখ্যাত ‘জেনেভা অটো প্রদর্শনীতে গাড়ির একটি সুপার কারের মডেল প্রদর্শন করা হয়। তালেবান সরকার এই অত্যাধুনিক সুপার কার তৈরি করে সবাইকে চমকে দিয়েছিলো তখন।

বলা বাহুল্য, বর্তমান তালেবান সরকার কৃষির পাশাপাশি শিল্পোন্নয়নে বিশেষ জোর দিয়েছে, এর প্রমাণ উপরোক্ত সুপার কার ও বাস উৎপাদনের ঘটনা। আফগানিস্তান এক সময় বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষে ছিলো। তালেবানরা ক্ষমতায় আসার পর আফিম উৎপাদনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে আফিমের ফলন প্রায় ৯৫ শতাংশ কমে যায়। আফিমের বদলে তারা জাফরানের আবাদ বৃদ্ধি করে। আফগানিস্তান গত বছরে ভারত, সৌদিআরবসহ কয়েকটি দেশে ৩৫ মিলিয়ন ডলার মূল্যের প্রায় ৩০ টন জাফরান রফাতানি করে। বর্তমানে দেশীয় বাজারে প্রতি কেজি জাফরানের দাম এক লাখ ২০ হাজার আফগানি।

সর্বোপরি অতুলনীয় দেশপ্রেম ঈমান ও সততার কারণে এক সময়ের যুদ্ধ বিধ্বস্ত ও দুর্ভিক্ষের দেশ এখন আত্মনির্ভরশীল দেশে পরিণত হয়েছে। আর এভাবে চললে আগামী কয়েক বছরে দেশটি উন্নত দেশের কাতারে শামিল হওয়া অসম্ভব নয়, এমন অভিমত অর্থনৈতিক বিশ্লেষকদের। অথচ আফগানিস্তান নিয়ে ইসলাম ও মুসলিম মহলসহ পশ্চিমা বিশ্বে অপপ্রচার কম হয়নি। বলা হয়েছিলো, তালেবানরা ক্ষমতায় গেলে দুর্ভিক্ষে আফগানরা মারা যাবে। নিজেদের মধ্যে অর্থাৎ গোষ্ঠীগত হানাহানি ও রক্তপাতের ফলে দেশটি বিভক্ত হয়ে যাবে। কিন্তু এসব কিছুই ঘটেনি। তালেবানদের সততা ও নৈতিকতার আদর্শ পশ্চিমাদের সহযোগিতা ছাড়াই আফগানিস্তানকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করছে, যে আদর্শ তৃতীয় বিশ্বের অনেক মুসলিম দেশে প্রতীয়মান নয়।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top