জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ভেজাল নিয়ে ভেজাল

প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৩০:৩৫ অপরাহ্ন

খাদ্য সামগ্রীতে ভেজালের চিত্র অহরহ। ভেজালকারী বড়ো বড়ো ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো কিভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজসে এ ধরণের মারাত্মক অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র রাজধানীতেই রয়েছে খাদ্যে ভেজাল বিষয়ক মামলার বিচারকারী দেশের একমাত্র আদালত। ইতোপূর্বে হাইকোর্ট সরকারের প্রতি প্রতিটি জেলায় একটি করে এ ধরণের আদালত প্রতিষ্ঠার আদেশ দিলেও তা কার্যকর হয়নি। ফলে দেশ ভেজাল খাদ্যপণ্যসামগ্রীতে সয়লাব হয়ে গেলেও এ সংক্রান্ত অপরাধ বিচারের জন্য জেলা পর্যায়ে কোন কাজ হচ্ছে না।

জানা গেছে, রাজধানীর একমাত্র আদালতে বর্তমানে লোকবল সংকট বিদ্যমান। এছাড়া মাঠ পর্যায়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী এবং মহাখালিস্থ পাবলিক হেলথ ল্যাবরেটরির একই ধরণের কিছু লোক প্রায়ই এই আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করে। তারা খাদ্যে ভেজাল মিশ্রণকারী এবং নিম্নমানের খাদ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছ থেকে উৎকোচ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের থেকে বিরত থাকে।

খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু অভিযান পরিচালিত হলেও তা শুধু খুচরো কিংবা ছোট খাটো প্রতিষ্ঠান পর্যায় পর্যন্ত সীমিত থাকে। পাইকারী ব্যবসায়ী, আড়তদার, প্রস্তুতকারক ও কলকারখানা পর্যায়ে এসব অভিযান পরিচালনা হয় না বললেই চলে। সংশি¬ষ্ট কর্মকর্তাদের সাথে বড়ো অংকের অর্থ লেনদেনের মাধ্যমে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় এসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠান। উপরোক্ত ল্যাবরেটরীতে খাদ্যের একটি স্যাম্পুল বা নমুনা পরীক্ষার রিপোর্ট বা সার্টিফিকেট এক সপ্তাহের মধ্যে প্রদানের নিয়ম থাকলেও মাসের পর মাস চলে যায় কিন্তু রিপোর্ট দেয়া হয় না। পরে উৎকোচের বিনিময় বানোয়াট রিপোর্ট দেয়া হয়। এ ব্যাপারে খাদ্যে ভেজাল সংক্রান্ত আদালত হস্তক্ষেপ করলে প্রভাবশালী গোষ্ঠী আদালতের জজকে পর্যন্ত বদলী করে দেয়। এ ধরণের ঘটনা এই আদালতে ঘটার নজির রয়েছে।

২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দেশে ভেজাল বিরোধী অভিযান জোরদার হলে দেশে ভেজালকারীদের দৌরাত্ম্য কিছুটা হ্রাস পায়। কিন্তু পরে এ অবস্থার অবনতি ঘটে এবং অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীরা কৌশলে এসব অভিযানের গতি শ্লথ করতে সমর্থ হয়। বর্তমানে ভেজালকারীদের দৌরাত্ম্য চরমে। দেশের তেল, ঘি, চিনি, গুড়, ময়দা, রুটি, বিস্কুটসহ প্রায় প্রতিটি সামগ্রীতে মেশানো হচ্ছে ভেজাল। দেদারসে বিক্রি হচ্ছে এসব সামগ্রী। এ অবস্থায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। একটি সুস্থ ও কর্ম জনগোষ্ঠীর স্বার্থে এ অবস্থার অবসান প্রয়োজন। আমরা এ ব্যাপারে সরকারের উর্ধতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top