জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সিন্ডিকেটের মূলে কুঠারাঘাত


প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ১২:৩০:২৭ অপরাহ্ন


উপদেষ্টাদের কঠোর হুশিয়ারির পর প্রশাসন নড়েচড়ে বসেছে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে শুরু হয়েছে আমলাদের তৎপরতা। রুটিন মাফিক দায়সারা দায়িত্ব পালনের বৃত্ত অতিক্রম করে ভোক্তা অধিদপ্তরসহ প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মকর্তারা এখন বাজার মনিটরিং শুরু করেছেন। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন নগরী ও শহরে মজুদদার সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বহু ব্যবসায় প্রতিষ্ঠান ও দোকান মালিককে জরিমানা করা হয়েছে অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের কারণে। এর সুফলও পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু পণ্যের দাম কিছুটা হলেও কমেছে। অতীতে যে পেঁয়াজের দাম সিন্ডিকেটিংয়ের কারণে প্রতি কেজি সাড়ে ৩শ পর্যন্ত হয়েছে, তা এখন ১০০-১২০ টাকার মধ্যে রয়েছে। অন্যান্য বেশ কিছু পণ্যের দামও এখন কমতির দিকে।

গত কয়েকদিন দেশের অন্যান্য স্থানের মতো সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বেশ কিছু দোকানসহ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গত রোববার সিলেটের জকিগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রিসহ নানা অনিয়মের জন্য এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ঐদিন ফেঞ্চুগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ২ দোকানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অপরদিকে সবজীর মূল্য নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্ররা দেশব্যাপী যে অভিযানে নেমেছে, তা রীতিমত বৈপ্লবিক। তারা কৃষকদের নিকট থেকে সবজী কিনে সেই দামে বিভিন্ন বাজারে সবজি বিক্রি করছে। এর ফলে সারা দেশে দ্রুত সবজীর দাম হ্রাস পেয়েছে। সাধারণ সীমিত আয়ের মানুষ অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। দেখা গেছে, একটা লাউ কৃষকের নিকট থেকে ২০-২৫ টাকায় কিনে এনে প্রায় একই দামে বিক্রি করছেন শিক্ষার্থীরা। অথচ এই লাউ কিছুদিন আগে ৭০-৮০ টাকা এমনকি এর চেয়েও বেশী দামে বিক্রি হয়েছে। একইভাবে অন্যান্য সবজিও বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় বাজারের সবজি ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ইতোমধ্যেই পণ্যের দাম কমতে শুরু করেছে। গত বছরের তুলনায় চলতি বছরে অনেক পণ্যের দাম কমেছে। আগামী বছর বৈশ্বিকভাবে গড়ে পণ্যের দাম গত পাঁচ বছরের মধ্যে সর্বনি¤œ অবস্থানে চলে আসবে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে গম, তেল, চিনি ইত্যাদির দাম অনেকটাই কমেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশে এসব পণ্যের দাম কমেনি। বরং অনেক আরো বেড়েছে। এজন্য যে অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী এতে কোন সন্দেহ নেই। স্বৈরশাসক হাসিনা তথা আওয়ামী লীগের সিন্ডিকেট ব্যবসায়ীরা এখনো সক্রিয়। তবে বর্তমান সরকার এ ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

আশা করা যায়, অচিরেই এ ব্যাপারে সুফল পাওয়া যাবে। সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও অনেক সংগঠন যেভাবে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজারে নেমে এসেছে, তা জাতি হিসেবে অত্যন্ত গৌরবের বিষয়। সিন্ডিকেটিং না ভাঙ্গা পর্যন্ত এ ধরনের তৎপরতা চালিয়ে যেতে হবে, এমন প্রত্যাশা ও দাবি জনগণের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top