জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি


প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৫:২৭ অপরাহ্ন


বাণিজ্য উপদেষ্টা ডঃ সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ছে। পাশাপাশি রিজার্ভও বাড়ছে। অত্যন্ত আশা সঞ্চারী এই বক্তব্য। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ এই অর্থনীতিবিদের এমন বক্তব্যকে শুধু বাগাড়ম্বর কিংবা ফাঁকা বুলি বলে উড়িয়ে দেয়া কারো পক্ষে সম্ভব নয়।

একথা অনস্বীকার্য যে, বিগত দেড় দশকের সীমাহীন দুর্নীতি অনিয়ম ও লুটপাটে প্রায় বিধ্বস্ত বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার কোন সহজ ব্যাপার নয়। তা সত্বেও অর্থনীতি প্রায় প্রতিটি সূচকে উন্নতির লক্ষণ শুরু হয়েছে। যে রিজার্ভ নিয়ে গত ক’বছর তুমুল আলোচনা সমালোচনা তথা তুলকালাম হয়েছে সেই রিজার্ভ এখন সন্তোষজনক অবস্থায় চলে এসেছে। প্রবাসীদের রেমিট্যান্স এই রিজার্ভকে ক্রমাগত পরিপুষ্ট করে চলেছে। এছাড়া বিগত গণঅভ্যুত্থান, বন্যা ইত্যাদির চাপ ও ধকল সত্বেও অর্থনীতি এখনো যথেষ্ট স্থিতিশীল অবস্থানে আছে। বিপ্লবোত্তর আইন শৃংখলা পরিস্থিতির শোচনীয় অবস্থা ও বিশৃংখলার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা যতোটা খারাপ হওয়ার কথা তা হয়নি। নতুন সরকার দৃঢ়তা ও সততার সাথে সেটা বেশ ভালোভাবেই সামলে নিয়েছে।

দেশের রাজনৈতিক অস্থিরতার দরুণ মূল্যস্ফীতি আরো বৃদ্ধির আশংকা ছিলো। কিন্তু তা হয়নি। ভোক্তা অধিদপ্তরসহ অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষ বাজার মনিটরিং জোরালো করেছে। এর সুফলও পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে সবজির দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ডিম ও মাংস নিয়ে কারসাজির মাত্রা কমেছে। বাজারে মাছ সরবরাহ প্রচুর। প্রধান খাদ্যশস্য আমন ধান আসার আগে চালের বাজার সাধারণত চড়া থাকে। তবে মনিটরিং আরো জোরদার করলে এবার চাল নিয়ে চালবাজির সুযোগ কম হবে। ভোজ্য তেল অর্থাৎ সোয়াবিন তেল নিয়ে রিফাইনারী তথ্য ব্যবসায়ীরা বিগত বছরগুলোতে যে তেলেসমাতি করেছে, তা জাতি কখনো ভুলবে না। দফায় দফায় এমনকি প্রতি মাসে তারা একচেটিয়া ব্যবসার সুবাদে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে। এ কাজে তাদের সহায়তা করে পতিত আওয়ামী সরকারের শীর্ষ নেতামন্ত্রীরা। প্রায় প্রতিটি খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ছত্রছায়া প্রদান করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তি ও আমলারা। বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়ের কারসাজি ও নিষ্ক্রিয়তার কারণে চালের দাম নিয়ে সীমাহীন চালবাজি তথা দুর্নীতি হয়েছে। এসব এখন মোটামুটি বন্ধ হয়েছে। আশা করা যাচ্ছে নিত্যপণ্যের দাম আশানুরূপ হ্রাস পাবে আগামী বছরগুলোতে।

সবচেয়ে বড় কথা, সরকারের কঠোর দৃষ্টিভঙ্গী ও পদক্ষেপের কারণে অসৎ সিন্ডিকেট ব্যবসায়ীরা সুবিধা করতে পারছে না, পারছে না হঠাৎ সংকট সৃষ্টি করে পণ্য নিয়ে কারসাজি করতে। অতীতে শুধু পেঁয়াজ নিয়ে যা হয়েছে, তা জনগণের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। ভারতের মাড়োয়ারি ব্যবসায়ীদের সাথে যোগসাজস করে এদেশের ক্ষমতাঘনিষ্ঠ ব্যবসায়ীরা এখন জনগণের পকেট কাটার সুযোগ হারিয়েছে। ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির অনুমতি প্রদানের ফলে একচেটিয়া ব্যবসায়ীর সিন্ডিকেট ভেঙ্গে গেছে। সর্বোপরি, দেশের অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে, তা স্পষ্ট হয়ে ওঠেছে বিভিন্ন ক্ষেত্রে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top