জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

‘স্পিরিট অব হাইয়ার কোর্টস’


প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ১২:৩৫:৩৯ অপরাহ্ন


সম্প্রতি বিচারপতি সারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেছেন, এমন রায় দেবো, যা ৫০ বছর পরও মানুষ মনে করবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানিতে তারা এমন মন্তব্য করেন। তারা আগে বলেন, এটি অনেক বড়ো মামলা। আমরা এই মামলায় এমন রায় দিতে চাই কেউ যেনো বলতে না পারে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। যেটাকে ন্যায়বিচার বলে রায়ের মাধ্যমে সেটাই প্রতিষ্ঠা করবো। তখন জনগণ দেখবে এই মামলায় রাষ্ট্রপক্ষের ভূমিকা কেমন ছিলো।

লক্ষণীয় যে, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া আরো কিছু বিষয়ে আইন পাশ করা হয় এই সংশোধনীর মাধ্যমে। এর আগে পঞ্চম সংশোধনীর বৈধতা নিয়ে শুনানিতে হাইকোর্ট বলেন, এই মামলাটি কোনো পক্ষের নয়, এটি এখন পুরো বাংলাদেশের মামলা। আদালতে রিটের পক্ষে শুনানিতে সিনিয়র আইনজীবি ড. শরিফ ভুইয়া বলেন, পঞ্চম সংশোধনীর একটি ‘মোটিভেটেড অ্যামেন্ডমেন্ট’ অর্থাৎ দুরভিসন্ধিমূলক সংশোধনী। দেশে সুষ্ঠু নিরপক্ষে নির্বাচন যাতে না হয়, বার বার যাতে একই সরকার ক্ষমতায় থাকতে পারে সে উদ্দেশ্যেই মূলত পঞ্চম সংশোধনী আনা হয়।

একথা অনস্বীকার্য যে বাংলাদেশে প্রথম কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সকারের দাবি উত্থাপন করেছিলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। পরে সেটা অন্যান্য রাজনৈতিক দলেরও জনপ্রিয় দাবিতে পরিণত হয় এবং আন্দোলনের মাধ্যমে পাশ হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কিন্তু এক সময়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনকারী আওয়ামী লীগ ক্ষমতায় বসেই এই ব্যবস্থা বাতিল করে দেয় অনিয়মতান্ত্রিক পন্থায়, স্বৈরাচারী কায়দায়। এক্ষেত্রে সংবিধান কিংবা বিচার বিভাগের পূর্ণাঙ্গ ও প্রকৃত রায় তথা অভিপ্রায়ের প্রতি তোয়াক্কা করেনি হাসিনা সরকার। এখন বিষয়টি আদালতে উপস্থাপিত হয়েছে রিট আকারে। এই রিট প্রসঙ্গে হাইকোর্টের দু’জন বিচারপতির বেঞ্চের বক্তব্য তুলে ধরা হয়েছে শুরুতে। তাদের বক্তব্যে একটি স্বাধীন বিচার বিভাগের চেতনা অর্থাৎ প্রকৃত স্পিরিট অব হাইয়ার কোর্টস লক্ষ্য করা যাচ্ছে, যা সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

একটি স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক দেশের বিচার বিভাগ এমনি বলিষ্ট, ন্যায়নিষ্ট ও উদ্দীপিত প্রতিষ্ঠান বা সংস্থা হওয়া উচিত, যা জনগণের আশা আকাংখা ও অধিকার রক্ষায় ভ্যানগার্ড বা অতন্দ্র প্রহরীরর ভূমিকা পালন করবে। বিশে^র প্রতিটি গণতান্ত্রিক দেশে এমন শক্তিশালী ও ন্যায়পরায়ণ বিচার বিভাগ রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তো বটেই এমনকি পাকিস্তান ও ভারতের বিচার বিভাগের কথাও বলা যায়। এসব দেশের বিচার বিভাগ যেনো হিমালয়সম দৃঢ়তা ও মর্যাদার অধিকারী। অথচ হাসিনা সরকার বিগত দেড় দশকের শাসনামলে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিচার বিভাগকে প্রায় ধ্বংস করে ক্ষমতা কুক্ষীগতকরণ ও দলীয় করণের পৈশাচিক থাবায়। গণঅভ্যুত্থানে তার পতনের পর বিচার বিভাগ বিশেষভাবে উচ্চ আদালত আবার তাদের মর্যাদা ফিরে পেতে শুরু করেছে, প্রতিষ্ঠিত হচ্ছে স্বমহিমায়। দলীয় ও রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত হাসিনা সরকারের সময়ের অদক্ষ অযোগ্য বিচারপতিদের অপসারণ করে যোগ্য ও অভিজ্ঞদের নিয়োগদানের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তাই আশা করা যায় বিচার বিভাগের সুদিন শীঘ্রই ফিরে আসবে, দেশের বিচারপ্রার্থী মানুষসহ সকল স্তরের জনগণের শেষ ভরসাস্থল হিসেবে গণমানুষের পক্ষে দৃঢ় অবস্থান নেবে বিচার বিভাগ।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top