জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক মোড়


প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫:০১ অপরাহ্ন


হাইকোর্টের প্রদত্ত এক ঐতিহাসিক রায়ে বাংলাদেশের রাজনৈতিক জগতের বিশেষভাবে নির্বাচন ব্যবস্থায় একটি বড়ো ধরনের জটিলতা ও সংকট মুক্তির সূচনা হয়েছে। স্বৈরাচারী হাসিনা সরকার কর্তৃক অবৈধভাবে বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে এসেছে। সম্প্রতি পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গত ১৯ আগস্ট জারি করা রুলের উপর শুনানি শেষে গত ১৭ ডিসেম্বর এই আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত এই বেঞ্চ রায়ের পর্যবেক্ষণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তারা বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিলো।

জনস্বার্থে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৯ আগস্ট সুজন’র সম্পাদক বদিউল আলম মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তি রীট করেন। এই রীটে পরবর্তীতে বিএনপি ও জামায়াতও যুক্ত হয়। উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, বাহাত্তরের মূল ৪ নীতি ফিরিয়ে আনা এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ অনেকগুলো পরিবর্তন আনা হয়েছিলো। শুধু তাই নয়, ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৫৩ টির মধ্যে প্রায় এক তৃতীয়াংশ অনুচ্ছেদকে সংবিধানের মৌলিক কাঠামো হিসেবে ঘোষণা করে সেগুলো সংশোধন অযোগ্য ঘোষণা করা হয়। গত ১৭ ডিসেম্বর দেশের একটি শীর্ষ স্থানীয় মিডিয়ায় ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের অগণিত নেটিজেন এটাকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন। নিজাম উদ্দীন নামে জনৈক ব্যক্তির মন্তব্য হচ্ছেঃ বিচারক কোর্ট এখন মুজিব কোটের পকেটে নেই, আদালতের ন্যায় বিচারের দৃষ্টান্ত হিসেবে মাইল ফলক হয়ে থাকবে। আদালত চলবে আইনের গতিতে, সরকার চলবে সংবিধানের গতিতে। আগামীর ভবিষ্যত যেনো এরকমই থাকে। তামজিদ নামক জনৈক ব্যক্তি বলেন, দেশ ও জনগণের অনুকূলে সঠিক রায় দিয়েছে উচ্চ আদালত। সংবিধান সংশোধনের ক্ষেত্রে দেশের আসল মালিক জনগণের মতামত তথা গণভোটের বিধান সংযুক্ত করা একটি যুগান্তকারী দৃঢ় ও ইতিবাচক সিদ্ধান্ত। উচ্চ আদালতের প্রতি সশ্রদ্ধ অভিবাদন। আবুল কাসেম নামক অপর এক নেটিজেন লিখেছেন, আওয়ামী লীগ নির্বাচন ধ্বংস করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে। শেখ হাসিনার উদ্দেশ্য ছিলো বংশ পরম্পরায় চিরকাল ক্ষমতায় থাকা। জনরোষের কবলে পড়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনলেন শেষ পর্যন্ত। জনৈক আনোয়ারুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি ইতিবাচক ব্যবস্থা। আদালতের রায়কে শ্রদ্ধা ও সমর্থন জানাই।

এসবই হলো সাধারণ সচেতন জনগণের অভিমত ও মন্তব্য। এই মামলার বিএনপি পক্ষের আইনজীবীদের একজন দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, আদালতের আজকের রায়ের ফলে ১৯৯৬ সালে খালেদা জিয়া যেই অবস্থা রেখে গিয়েছিলেন সেই অবস্থায় ফিরলো সংবিধান।

বলা বাহুল্য, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের এক প্রকারের শাসন ব্যবস্থা, যার অধীনে দু’টি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে সাময়িকভাবে অনির্বাচিত ব্যক্তিবর্গ কোন দেশের শাসনভার গ্রহণ করে থাকেন। সাধারণত নির্বাচন পরিচালনা করাই এর প্রধান কাজ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং কোন সাংবিধানিক সংশোধনী ছাড়াই ১৯৯০ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। ১৯৯৬ সালে খালেদা জিয়া সরকার ৬ষ্ঠ জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে প্রণয়ন করেন। কিন্তু পরবর্তীকালে স্বৈরাচারী হাসিনা সরকার অবৈধভাবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে চরম নিন্দার পাত্রে পরিণত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ভূমিকা ছিলো অগ্রণী। সর্বপ্রথম কেয়ারটেকার সরকারের নামে নির্বাচনকালীন এই ব্যবস্থা চালুর দাবি উত্থাপন করেন তৎকালীন আমীর অধ্যাপক গোলাম আযম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। আমরা এই যুগান্তকারী সরকার ব্যবস্থা ফিরে আসাকে স্বাগত জানাচ্ছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top