জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

‘যে যা করো আপনার লাগি’


প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫:৩০ অপরাহ্ন


সিলেটের আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে ঃ ‘যে যা করোরে বন্দা (বান্দা) আপনার লাগি’ অর্থাৎ যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আর শুদ্ধ বাংলায় এ বিষয়ে প্রবাদটি হচ্ছেঃ ‘যে অন্যের জন্য গর্ত খুঁড়ে, সে নিজে ঐ গর্তে পড়ে শেষে’। বর্তমান সময়ে এই প্রবাদটি আমাদের প্রতিবেশী দেশ ভারতের ক্ষেত্রে সত্য ও বাস্তব হয়ে ওঠেছে। তাদের পছন্দের হাসিনা সরকার না থাকায় ভারত বাংলাদেশের ওপর এখন যারপর নাই ক্ষুব্ধ। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনভাবেই মেনে নিতে বা সহ্য করতে পারছে না ভারত।

ভারত সরকার কিছুটা রেখে ঢেকে কৌশলে হলেও ভারতীয় মিডিয়াগুলো প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার চালাচ্ছে। এতে বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত ও বিব্রত হলেও সবাই এখন এসব প্রচার প্রোপাগান্ডার প্রকৃত সত্য ও রহস্য অনুধাবনে সক্ষম। ভারত সরকার ও ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের একটি বড়ো বিষয় হচ্ছে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন। খোদ এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ই যখন মিছিল, মিটিং করে কিংবা মিডিয়ায় এসে বলছেন যে, বাংলাদেশে আমরা ভালো আছি, আমাদের ওপর কোন নির্যাতন হচ্ছে না এবং তাদেরকে শান্তিতে থাকতে দেয়ার জন্য ভারতের ঐসব অপপ্রচারকারীদের প্রতি আহবান জানাচ্ছেন, তখন ভারতের কুচক্রী মহল এ ধরনের মিথ্যাচার ও মিথ্যা প্রচারণা অব্যাহত রেখেছে।

গতকাল মিডিয়ায় ‘বাংলাদেশ আমদানি না করলে পথে বসবে ভারতীয় শুঁটকি ব্যবসায়ীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তখন থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি দেখা দেয়। এতে আরো বলা হয়, শুধু কলকাতার নিউমার্কেটের হোটেল রেস্তোরাঁ কিংবা চেন্নাইয়ের হাসপাতাল নয়, এবার পথে বসার আশংকা করছেন সুন্দরবনের ভারতীয় অংশের শুঁটকি মাছ ব্যবসায়ীরাও। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শুরু হলেও এখনো বাংলাদেশ থেকে পর্যাপ্ত অর্ডার আসেনি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে একচেটিয়া লাভবান হয় ভারত। উপকূলীয় এলাকায় এককটি গ্রামের শত শত পরিবার এই শুঁটকি মাছের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল। সব মৌসুমে রপ্তানীর মাধ্যমে আয় হয় শত শত কোটি রুপী। ফলে নতুন বাজার না পাওয়ার আগেই বাংলাদেশে রপ্তানী বন্ধ হলে অর্থনৈতিকভাবে বিপদের মুখে পড়বে এসব পরিবার। এছাড়া সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। দেশ দু’টির মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না ভারত। মুখে নিরাপত্তার হুমকির কথা বললেও বাংলাদেশে পণ্যের বাজার হারানোর ভয়ে ভীত ভারত। জানা গেছে, পাকিস্তানের করাচি বন্দর থেকে কনটেইনারে পণ্য নিয়ে দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম বন্দরে বহিঃনোঙ্গরে পৌঁছেছে পাকিস্তানী জাহাজ। অথচ বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারত যদি নতুন সরকারের প্রতি বিদ্বেষভাব পোষণ না করে সমতা ও ন্যায়নীতিভিত্তিক সুসম্পর্ক বজায় রাখতো তবে বাংলাদেশ সরকার হয়তো বিকল্প দেশ তথা পাকিস্তানের সাথে বাণিজ্য করতে যেতো না, এতো দ্রুত ও তীব্রভাবে ঝুঁকতো না অন্যান্য দেশের দিকে। এদিকে ভারতের কোলকাতার বিভিন্ন ধরণের ব্যবসায়ী, পেশাজীবী, ভারতীয় কৃষক এবং ভারতীয় হাসপাতালগুলো মারাত্মক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে। অনেক ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম এমনকি অনেক পেশাজীবী পরিবার অর্ধাহার অনাহারের সম্মুখীন। বাংলাদেশী পর্যটক ও অন্যান্য লোকজন ভারতে না যাওয়ার ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের প্রতি বিদ্বেষবশতঃ বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা ইস্যু প্রায় বন্ধ করে দেয়। এ অবস্থা এখনো অব্যাহত। অনেকের মতে, এর পেছনে ভারত সরকারের একটি দুরভিসন্ধি রয়েছে। তা হচ্ছে, ভারত ভিসা ইস্যু বন্ধ করলে বাংলাদেশের জনগণ বিশেষভাবে ভারত গমনেচ্ছু লোকজন বাংলাদেশ সরকারের ওপর ক্ষেপে যাবে। তারা বাংলাদেশের নতুন সরকারকে দোষারোপ করবে ভারতের সাথে সুসম্পর্ক বজায় না রাখার জন্য, হাসিনাকে উৎখাত করে প্রতিবেশী ভারতকে ক্ষেপানোর জন্য। কিন্তু ভারতের এই দুরভিসন্ধী কাজে আসেনি। কারণ বাংলাদেশী জনগণ ভারতের এই অসৎ অভিপ্রায় বুঝতে পেরেছে। তারা ভারত না গিয়ে বিকল্প দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও পর্যটনের কাজ সারতে শুরু করেছে। এর ফলে ভারতের একূল ওকূল দুকূলই যাচ্ছে। বাংলাদেশে তাদের ব্যবসা গেছে, তারপর জনগণও ক্ষুব্ধ এখন তাদের ওপর। এজন্যই কথায় বলে, যে যার জন্য গর্ত খুঁড়ে শেষ পর্যন্ত তাকেই সেই গর্তে পড়তে হয়। সর্বোপরি ভারত এখন তার বাংলাদেশ নিয়ে তার নিজের খোঁড়া গর্তে পড়েই হাহাকার করছে, এমন অভিমত অনেকের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top