জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

গণমুখী বনাম গণবিরোধী প্রকল্প


প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩০:২৩ অপরাহ্ন


সম্প্রতি মিডিয়ায় ‘মৌলভীবাজারের সাফারি পার্ক প্রকল্প বাতিল ঃ রশিদপুর-১১ নং কূপে অনুসন্ধান কূপ খননের অনুমোদন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, একনেক সভায় শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করা হয়েছে। মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনে আওয়ামী লীগ সরকার যে অনুমোদন দিয়েছিলো, জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় সেটি বাতিল করা হয়েছে। সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণ প্রকল্পের অনুমোদনের পর থেকে পরিবেশ ও অধিকার কর্মীরা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তাদের মতে সাফারি পার্ক হলে বনাঞ্চলে নেতিবাচক প্রভাব পড়বে। লক্ষণীয় যে, মৌলভীবাজার জেলা শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর পূর্বে মাধবকুন্ড জলপ্রপাত থেকে ২০ কিলোমিটার দক্ষিণে এবং লাউয়া ছড়া জাতীয় উদ্যানের ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই বনাঞ্চলে ২০৯ প্রজাতির প্রাণী ও ৬০৩ ধরনের উদ্ভিদ প্রজাতি রয়েছে। এই প্রকল্পের জন্য নির্ধারিত স্থানটি হাতিসহ বিভিন্ন প্রজাতির জন্য সংরক্ষিত বনাঞ্চল।

দেখা গেছে, প্রকল্প বিশেষভাবে মেগা প্রকল্পের ব্যাপারে এক ধরনের উন্মত্ততা ছিলো স্বৈরাচারী হাসিনা সরকারের। পনিরবেশ তথা দেশের জন্য যতো ক্ষতিকরই হোক, প্রকল্প বাস্তবায়নের সুযোগ পেলেই স্বৈরাচারী হাসিনা ও তার দোসর নেতামন্ত্রী আমলাদের ঝাঁপিয়ে পড়তে দেখা যেতো। হাসিনার পরিবার থেকে নতুন নতুন প্রকল্প খুঁজে বের করার জন্য বলা হতো, উৎসাহিত করা হতো। কারণ এগুলোতে তাদের একটি বড়ো অংকের অর্থের হিস্যা থাকতো। অর্থহীন ও অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং এর ব্যয় বৃদ্ধি করে বিপুল অর্থ লুটপাট করা হতো এভাবে। সাফারি পার্কের এই ক্ষতিকর ও অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল হওয়ায় শুধু আর্থিক দিক দিয়েই ৩৬৪ কোটি ১১ লাখ টাকা বেঁচে গেছে। পরবর্তী পর্যায়গুলোতে আরো শত শত কোটি টাকা ব্যয় ধরে এখান থেকে হাজার কোটি টাকা লোপাটের আশংকা ছিলো।

বলা বাহুল্য, স্বৈরাচারী হাসিনা সরকার গত দেড় দশকে অগণিত মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটে নিয়েছে। এমন কোন বড়ো প্রকল্প খুঁজে পাওয়া যাবে যেটা থেকে শত শত এমনকি হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে। দেশের সবচেয়ে বড়ো প্রকল্প রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠেছে। এই অভিযোগ শুধু জাতীয়ভাবেই নয়, আর্ন্তাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এ নিয়ে ব্রিটেনে তদন্ত হচ্ছে। দেশে তদন্ত করছে দুদক। আরেকটি বড়ো প্রকল্প হচ্ছে পদ্মা সেতু। এখানেও ২৫/৩০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া পরিবেশবিদদের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের পরিবেশকে হুমকির মুখে ফেলে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উপরে উল্লেখিত প্রতিবেদনের একটি অংশে একনেকের সভায় প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরনের তিন প্রকল্পসহ ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১০ প্রকল্পের অনুমোদনের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে দেশের প্রকৃত উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্প। ইতোমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের তেল গ্যাস অনুসন্ধানে নেমেছে। এতে যেমন বিপুল অর্থ সাশ্রয় হবে, তেমনি এসব খাতে আত্মনির্ভরশীল হওয়ার পথ খুলে যাবে। অথচ গত দেড় দশকে হাসিনা সরকার তেল গ্যাস ও জ¦ালানী খাতে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা অপচয় ও লোপাট করেছে। নিজেদের ও নিজেদের লোকজনের আখের গুছিয়েছে জনগণের অর্থ আত্মসাত করে। একদিকে হাসিনার শাসনামলের দুর্নীতির লক্ষ্যে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্প আর অপরদিকে বর্তমান সরকারের গৃহীত প্রকল্প জনগণের সামনে স্পষ্ট হয়ে ওঠেছে। শুধু অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণই বন্ধ হয়নি বরং আগে গৃহীত ও বাস্তবায়িত না হওয়া প্রকল্পে অর্থায়ন বন্ধ বা স্থগিত করেছেন বর্তমান সরকার। এতেও শত শত কোটি টাকা সাশ্রয় হচ্ছে।

অতীতের এই দুর্নীতিবাজ সরকারের লুটপাটের চিত্র এখন প্রকাশিত হতে দেখে দেশের সাধারণ জনগণ এখন আঁতকে ওঠছেন, বিস্ময়ে বাকরুদ্ধ হওয়ার উপক্রম অনেকের। শে^তপত্রে এর কিছুটা ওঠে এসেছে, যা দেখে জনগণ শুধু ধিক্কারই দিচ্ছেন গণবিরোধী স্বৈরাচারী সরকারকে। বাংলাদেশে এমন অবস্থার পুনরাবৃত্তি হোক, এটা চান না এদেশের কোন সচেতন ও বিবেকবান মানুষ। সোশ্যাল মিডিয়াসহ মিডিয়ায় সাধারণ জনগণের ফিডব্যাক ও অভিমত থেকে এটাই এখন স্পষ্ট হয়ে ওঠেছে।

ক

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top