জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

শেখ হাসিনার মিথ্যার উত্তরাধিকারী!


প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ১২:৩৫:২৩ অপরাহ্ন

ব্রিটিশ এমপি ও মন্ত্রী টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে নানা ঘটনাবলী এখন বাংলাদেশ ও ব্রিটেনে আলোড়ন সৃষ্টি করেছে। এ নিয়ে মিডিয়াগুলো তোলপাড়। শুধু ব্রিটেন ও বাংলাদেশ নয় গোটা বিশে^ ছড়িয়ে পড়েছে টিউলিপের নানা অপকর্ম ও অনিয়ম সংক্রান্ত খবর। এক কথায় বলা যায়, টিউলিপ এখন টক অব দ্য ওয়ার্ল্ড। টিউলিপের সাথে সংশ্লিষ্ট ঘটনাবলী বিশ্লেষণ করলে যে বিষয়টি সর্বাগ্রে নজরে আসে তা হচ্ছে, মিথ্যাচার। একজন ব্রিটিশ নাগরিক হলেও তিনি ব্রিটেনের অন্যতম মূল্যবোধ মিথ্যা না বলার বিষয়টি আত্মস্থ করতে পারেননি। বরং তিনি তার খালা বাংলাদেশের পতিত স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্য মিথ্যাচারের উত্তরাধিকারী হিসেবে প্রতীয়মান। আর মিথ্যাচারই তাকে ব্রিটেনের মতো সভ্য রাষ্ট্র ও সমাজ থেকে আস্তাকুঁড়ে নিক্ষেপের অবস্থা সৃষ্টি করেছে। টিউলিপ প্রথমে বলেছেন, ব্রিটেনের সেন্ট্রাল এলাকায় তাকে যে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়েছে, সেটা দিয়েছিলেন তার পিতামাতা। পরে দেখা গেলো, ফ্ল্যাটটি তিনি উপহার পেয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর নিকট থেকে। কাগজেপত্রে এটা এখন প্রমাণিত এবং মিডিয়ায় তা প্রকাশিত হয়েছে। টিউলিপ আরেকটি বড়ো মিথ্যাচার করেছেন, তা হচ্ছে, তিনি বলেছেন, তার খালা হাসিনার দল আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নেই। এখন দেখা যাচ্ছে, তিনি আগাগোড়া এই দলের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছেন। অনেক ক্ষেত্রে নীতি নির্ধারক ও প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এর ফলে তার ছোট বোনের ভায়া আরেকটি ফ্ল্যাট উপহার হিসেবে পেয়েছেন জনৈক বাংলাদেশী আইনজীবীর নিকট থেকে। এই আইনজীবী পতিত তৎকালীন প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা ছিলেন। তিনি নাইকোসহ বিভিন্ন মামলায় রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে বিপুল অর্থ কামাই করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে টিউলিপ এই দু’টি ফ্ল্যাট থেকে আয়ের বিষয়টিও স্পষ্ট করেননি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এভাবে আগাগোড়া মিথ্যা দিয়ে এতোদিন নিজের অপরাধ ও অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন টিউলিপ সিদ্দিক। এখন ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানে থলের বিড়াল বেরিয়ে পড়ায় নিজেকে সমর্পণ করেছেন সরকারী অনুসন্ধানী কর্তৃপক্ষের কাছে। অবশ্য এছাড়া আর কোন উপায়ও ছিলো না। ব্রিটিশ মিডিয়া যেভাবে তার বিরুদ্ধে একটার পর একটা নিউজ প্রকাশ করছে এবং তার অপকর্ম ও অনিয়ম তুলে ধরছে, এতে ব্রিটিশ সমাজে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে কয়েক বিলিয়ন ডলার অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপসহ তার খালা ও মায়ের বিরুদ্ধে দুদক তদন্ত করছে। এই ঘটনাও প্রথমে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি মিডিয়া। এ নিয়েও ব্রিটিশ কর্তৃপক্ষ ইতোমধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে। সব মিলিয়ে টিউলিপকা-ে গোটা বিশ^ এখন তোলপাড়। বিশে^র সব ক’টি খ্যাতিমান পত্রপত্রিকা এসব ঘটনা নিয়ে প্রতিদিন সংবাদ প্রকাশ করছে। ফলে বিশে^র কোটি কোটি মানুষ এসব জানতে পারছেন। অপেক্ষা করছেন, ঘটনা কোন দিকে গড়ায় এবং শেষ পর্যন্ত মিথ্যাবাদী অপরাধী টিউলিপের কী পরিণতি হয় সেদিকে।

পশ্চিমা সভ্য দেশগুলোতে দুর্নীতি ও অন্যান্য অপরাধ নেই একথা বলা যাবে না। বাংলাদেশের মতো সব ধরনের অপরাধই ঐসব দেশে আছে। তবে পার্থক্য হচ্ছে ঐসব পশ্চিমা দেশে এগুলো অত্যন্ত কম ও নিয়ন্ত্রিত। তবে একটা বিষয় লক্ষণীয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণ মিথ্যা বলেন না এবং চাকুরী বা দায়িত্বের রীতিনীতি ও শপথ ভঙ্গ করে কিছু করেন না। এ ব্যাপারে পশ্চিমা দেশগুলো অত্যন্ত কঠোর ও সংবেদনশীল। এক্ষেত্রে একটি উদাহরণ দেয়া যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্লিনটন একজন নারীর সাথে অনৈতিক সম্পর্ক করেন, কিন্তু তিনি তা অস্বীকার করে মিথ্যাচার করেন। এজন্য তাকে কঠিন অবস্থার মুখোমুখি হতে হয়। কঠিন অবস্থায় পড়তে হয় অনৈতিক সম্পর্কের জন্য নয়, বরং প্রেসিডেন্ট হিসেবে শপথ ভঙ্গ করে মিথ্যা বলার জন্য। এ ঘটনা থেকেই বুঝা যায়, পশ্চিমা সমাজ মিথ্যা বলাকে কতোটা খারাপ ও বড়ো অপরাধ মনে করে। মিথ্যাচার নিয়ে পাশ্চাত্য জগতের এই অবস্থান অত্যন্ত যৌক্তিক। কারণ মিথ্যা বলাকে সকল অপরাধের মাতা বা উৎস বলা হয়। ইসলামসহ সকল ধর্মেই মিথ্যাকে বড়ো অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ বলা হয়, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ঘুম থেকে উঠেই মিথ্যা বলা শুরু করতেন এবং তা চলতো রাতে ঘুমানোর পূর্ব পর্যন্ত। এই শেখ হাসিনার বোনঝি টিউলিপ তার সেই দোষের উত্তরাধিকারী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন তার কর্মকা-ের মাধ্যমে। হয়তো এজন্য তাকে বড়ো খেসারত দিতে হবে অচিরেই।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top