জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

একটি দায়িত্বশীল প্রশংসনীয় উদ্যোগ


প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০:৪২ অপরাহ্ন


মিডিয়ায় ‘জুলাই শহীদ’র পরিবার পাবে ৩০ লাখ টাকা, ‘যোদ্ধারা’ পাবেন এককালীন টাকা ও মাসিক ভাতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ী এ সংবাদ। জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের প্রতি সরকারী অবহেলার যে অভিযোগ ছিলো অনেকের মনে, তা দূর হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপের মধ্যে দিয়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে প্রতি শহীদ পরিবার সঞ্চয়পত্রের নিরিখে এককালীন ৩০ লাখ টাকা পাবেন এবং আহতরা এককালীন টাকা পাবেন এবং প্রতি মাসে ভাতা পাবেন। ক্যাটাগরী ভিত্তিতে এককালীন টাকা ও ভাতার পরিমাণ নির্ধারিত হবে।

গত ১৭ ফেব্রুয়ারী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন সঞ্চয়পত্রের নিরিখে। এর মধ্যে এই অর্থ বছরেই তাদেরকে সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা দেওয়া হবে। আগামী অর্থ বছরের জুলাই মাস থেকে বাকী ২০ লাখ টাকা সঞ্চয়পত্রের নিরিখে পাবেন। জুলাই অভ্যুত্থানে আহতদের তিনটি ক্যাটাগরী করা হচ্ছে। গুরুতর আহতরা ‘এ’ ক্যাটাগরীতে, তারা এককালীন ৫ লাখ টাকা পাবেন এবং ২০ হাজার টাকা প্রতি মাসে ভাতা পাবেন। এক অঙ্গহানি হয়েছে যাদের তারা ‘বি’ ক্যাটাগরীতে। তারা এককালীন ৩ লাখ টাকা পাবেন, সঙ্গে ১৫ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।

পাশাপাশি সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণ পাবেন। তারা সরকারী, আধা সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি পাবেন। আহত জুলাই যোদ্ধারা বিভিন্ন সরকারী হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধাপ্রাপ্ত হবেন ও মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সুবিধা পাবেন। এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। এছাড়া আহতদের তালিকাও প্রস্তুত হয়েছে। খুব শিগগিরই তালিকাটি গেজেট আকারে প্রকাশ করা হবে। জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র দেয়া হবে।

সম্প্রতি উপদেষ্টা নাহিদ জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে এক অনুষ্ঠানে বলেন, আমরা জানি আপনাদের আকাঙ্খা ছিলো আরো আগেই আমরা প্রাতিষ্ঠানিক কাজগুলো করতে পারবো। আমাদের আন্তরিকতার কমতি ছিলো না। আমাদের প্রধান উপদেষ্টাসহ সরকারের প্রত্যেকে আপনাদের ন্যায্য সম্মাননা দেওয়ার জন্য কাজ করেছেন। সংকটকালীন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে, সে কারণে আপনাদের আকাঙ্খা অনুযায়ী আমরা দ্রুত কাজ করতে পারিনি। এ কারণে আমি দুঃখ প্রকাশ করছি।

গত কয়েক মাসে আহত জুলাই যোদ্ধাদের একাধিকবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তাদের অভিযোগ ছিলো, তারা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জনগণকে বিস্তর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। যা-ই হোক, অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত জুলাই যোদ্ধাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন। এটা অত্যন্ত এক প্রশংসনীয় ও দায়িত্বশীল কাজ। যে মানুষগুলো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে গিয়ে হতাহত হয়েছেন, তাদের সম্মান ও সহায়তা প্রদান জাতীয় দায়িত্ব। এ দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাচ্ছি। সাফল্য কামনা করছি এ সংক্রান্ত সকল উদ্যোগের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top