জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

অনুশিখার বুকে কষ্টের শিখা!


প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ১২:৩০:২০ অপরাহ্ন

সম্প্রতি ফেইসবুকের ‘জয় শ্রীকৃষ্ণ’ নামক আইডিতে একটি পোস্ট দেয়া হয়েছে, যা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের একটি ক্যান্সার আক্রান্ত কিশোরীর আর্তি ও আবেদন তুলে ধরা হয়েছে এই ফেইসবুক পোস্টে। অত্যন্ত হৃদয় বিদারক এই আবেদন। এতে বলা হয়েছে, ‘ভিক্ষুকের মতো নির্লজ্জভাবে পায়ে ধরে শুধুই শেয়ারটা ভিক্ষা চাচ্ছি। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোন কোন বিত্তবান, দানশীল ও দ্বীনদার ব্যক্তির নজরে আসবে বিষয়টি। হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে আপনারা এগিয়ে আসুন।’ অনুশিখার ক্যান্সার হয়েছে। তার করুণ আকুতি, মা যেভাবে হোক আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। তাঁর চিকিৎসার জন্য ৮/৯ লক্ষ টাকা প্রয়োজন। তাঁর দিনমজুর পিতার পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। মিডিয়ার এই বক্তব্যের সাথে অনুশিখার মায়ের একটি অশ্রুসজল চোখে করজোড়ে আবেদনের ছবিও ছাপা হয়েছে। অত্যন্ত মানবিক এক আবেদন। ক্যান্সারের মতো কঠিন অসুখ হলে একটি দরিদ্র পরিবারের একজন রোগী ও তার পিতামাতা স্বজনের অবস্থা কেমন হয়, কতোটা অসহায় ও হতাশ বোধ করেন তারা, তা সচেতন মানুষ মাত্রই জানেন। এদেশের বিত্তবান মানুষের উচিত মেয়েটির চিকিৎসার সহায়তায় এগিয়ে আসা। সবচেয়ে ভালো হয় সরকারের পক্ষ থেকে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হলে।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একজন অসহায় মাকে কেন ভিক্ষুকের মতো পায়ে হাতে ধরে মেয়ের চিকিৎসার জন্য সাহায্য চাইতে হচ্ছে। এটা যে কোন মানবতাবোধসম্পন্ন বিবেকবান মানুষকে আহত ক্ষুব্ধ করার কথা। দেশে যদি দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জন্য বিনামূল্যে কিংবা স্বল্প ব্যয়ে ক্যান্সারের মতো জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসার ব্যবস্থা থাকতো, তবে রোগী কিংবা তার পিতামাতাকে এতটা বিপন্ন ও অসহায়বোধ করতে হতো না। চিকিৎসার সাহায্যের জন্য কারো হাতে পায়ে ধরার প্রয়োজন হতো না। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

প্রায় অর্ধদশক আগে মিডিয়ায় দেশের ৮টি বিভাগে ৮টি পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের কথা বলা হয়। বলা হয়, ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। কিন্তু দীর্ঘসময় অতিক্রান্ত হলেও এগুলোর কোন খবর নেই। এখনো ক্যান্সার রোগী ও তাদের স্বজনদের ঢাকাভিত্তিক কয়েকটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের উপর নির্ভর করতে হচ্ছে ক্যান্সার চিকিৎসার জন্য।

ডাঃ রিফাত আল মাজিদ নামক জনৈক ক্যান্সার বিশেষজ্ঞ ও র‌্যামফিট মেডিকেল কনসালটেশন সেন্টারের ক্লিনিক্যাল কো-অর্ডিনেটরের একটি গুরুত্বপূর্ণ লেখা মিডিয়ায় প্রকাশিত হয়েছে কিছুকাল আগে। এতে তিনি অত্যন্ত বাস্তবধর্মী ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন এ বিষয়ে। তিনি বলেছেন, বিশে^র সকল দেশে অনেকগুলো জটিল টেস্টের পরই ক্যান্সারের চিকিৎসা শুরু করা হয়। কাজেই আন্তর্জাতিক মানের চিকিৎসা পেতে হলে একজন রোগীকে অবশ্যই একটি প্রোসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে, এই ধাপগুলো আমাদের দেশের দরিদ্র মধ্যবিত্ত মানুষের জন্য কতোটা সহজলভ্য। দেশব্যাপী সাধারণ মানুষের জন্য সেসব নিয়ে আমাদের নীতি নির্ধারকদের এখনই ভাবতে হবে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, গত দেড় দশকে বাংলাদেশে লক্ষ কোটি টাকার বহু মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এদেশের দরিদ্র ক্যান্সার রোগীদের কথা ভেবে একটি প্রকল্পও গ্রহণ ও বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকারকে এদিকে নজর দিতে হবে। দূর করতে হবে অনুশিখার মতো ক্যান্সার রোগী ও তার স্বজনদের হতাশা ও অসহায়ত্ব।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top