জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

‘তবে কেনো লোক হাসালি’

প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ৮:১৯:০৩ অপরাহ্ন

গতকাল আন্তর্জাতিক মিডিয়ায় ‘পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার ভারতের’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারত। গত ৩১ মে সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে অংশগ্রহণের ফাঁকে ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাতকারে যুদ্ধবিমান হারানোর কথা জানান ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল অনিল চৌহান। রিপোর্টে আরো বলা হয়, অবশ্য ভারত কতোটি বিমান হারিয়েছে, তার নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি ভারত। দেশটির সেনাপ্রধান বলেছেন, এটাই শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয় যে, যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, বরং কেনো সেগুলো ভূপাতিত হয়েছে, সেটিই আসল বিষয়। অনিল চৌহান বলেন, পাকিস্তান দাবি করেছে, তারা ৭টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি হচ্ছে রাফাল। তাদের এই দাবি একেবারেই ভুল। অবশ্য কয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি ভারতের সেনাপ্রধান। যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানী দাবি সম্পর্কে প্রশ্ন করা হলে জেনারেল চৌহান বলেন, কেনো ভারতীয় বিমান ভূপাতিত হলো, কী ভুল ছিলো, এটি ছিলো গুরুত্বপূর্ণ। সংখ্যা কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। ভারতীয় সেনাবাহিনী প্রথম দিনে ক্ষতির পর নতুন করে তাদের কৌশল ঠিক করে এবং দু’দিন পর আবারও অভিযান চালিয়ে পাকিস্তানের গভীরে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তিনি বলেন, এ সময় পাকিস্তানের সব যুদ্ধবিমান উড়িয়ে দেয়া হয়েছে। পাকিস্তানের দাবি, দেশটি ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
লক্ষণীয় যে, ৭ মে ভারত-পাকিস্তান যুদ্ধ বা সংঘাত শুরুর পর থেকে ইতোমধ্যে ২১ দিন অতিবাহিত হয়েছে। এই একুশ দিন পাকিস্তান যুদ্ধের সুস্পষ্ট বর্ণনা দিলেও ভারত অগণিত বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছে, যা যে কোন সাধারণ সচেতন মানুষের পক্ষে বুঝা সম্ভব। ভারতীয় মিডিয়াগুলো সাংবাদিকতার সকল নীতি নৈতিকতা ভঙ্গ করে পাক-ভারত যুদ্ধ নিয়ে বিশেষভাবে ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার বিষয় নিয়ে ডাহা মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত সংবাদ প্রচার করেছে। তারা ঘটনাটিকে সম্পূর্ণ উল্টে ভারতের কোন ক্ষতি হয়নি বরং কোন বিমান ভূপাতিত হয়নি বলে সংবাদ প্রচার করেছে। এরা এতোই নির্লজ্জ যে, আন্তর্জাতিক মিডিয়া যখন বিমান ভূপাতিত হওয়ার বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ ও সম্প্রচার করছে এবং পাকিস্তানী ভূখন্ডে ভারতীয় বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করছে, তখনো তারা মিথ্যাচার করেছে। যা-ই হোক, শেষ পর্যন্ত নানা গোঁজামিল দিয়ে ও ভনিতা করে হলেও ভারতের সেনাপ্রধান অনিল চৌহান ভারতীয় জঙ্গী বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছেন। এজন্য তাকে সাধুবাদ। তবে এসব দেখে শুনে অনেকের সেই প্রবাদটিই মনে পড়ছে, ‘যদি সেই নথ (মল) খসালি, তবে কেনো লোক হাসালি’।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top