জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সকল হৃদয়

প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৮:১৯:১০ অপরাহ্ন

সম্পাদকীয়

পবিত্র ঈদুল আজহা আসন্ন। বাংলাদেশসহ বিশে^র সকল দেশের মুসলিম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অনুপ্রেরণা নিয়ে পালন করবেন এই পবিত্র ধর্মীয় উৎসব। ঈদুল আজহা মূলত: পশু কুরবানীর জন্য তাৎপর্যপূর্ণ। এদেশের মানুষ ইতোমধ্যে ঈদ উপলক্ষে পশু কুরবানীর প্রস্তুতি গ্রহণ করেছেন। অনেকে ইতোমধ্যে কুরবানীর পশু ক্রয় করেছেন, অনেকে ক্রয়ের চেষ্টা করছেন। এই কুরবানীর পশুর মাংস কুরবানীদাতারা নিজে খাবেন এবং এর একটি অংশ আত্মীয় স্বজন ও গরীব দুঃখীদের মাঝে বিতরণ করবেন। সত্যি বলতে কি, এদেশের গরীব এমনকি সীমিত আয়ের অনেক মানুষের পক্ষে বাজার থেকে গরু বা খাসীর মাংস ক্রয় করে খাওয়া সম্ভব হয় না। এমন বহু দরিদ্র লোক আছেন, যারা শুধুমাত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানীর ঈদেই গরু-খাসির মাংস খাওয়ার সুযোগ পান। তাই কুরবানীদাতাদের উচিত কুরবানীর পশুর মাংস অত্যধিক পরিমাণে ফ্রিজে না রেখে দেশের গরীব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেয়া। এটাও কুরবানী ঈদের এক মহান শিক্ষা। কুরবানী মানে ত্যাগ। এই ত্যাগটুকু স্বীকার করতে না পারলে কুরবানী ঈদ উদযাপনের মাহাত্ম্য ও সৌন্দর্য মলিন হতে বাধ্য।
অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এবার বাজারে নিত্যপণ্যের দাম বিগত বছরগুলোর তুলনায় কম। ঈদে বহুল ব্যবহৃত পেঁয়াজ রসুন আদাসহ বিভিন্ন মশলা ও গরম মশলার দাম গত বছরের চেয়ে অনেক কম। কোন কোনটা প্রায় অর্ধেক। আর এটা সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সুশাসন এবং দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের কারণে। বাণিজ্য মন্ত্রণালয়ের সুষ্ঠু সঠিক ও সময়োপযোগী পদক্ষেপের ফলে বাজারে অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙছে। আমদানিকারক ও মজুতদার ব্যবসায়ীদের মনোপলি অর্থাৎ একচেটিয়া কুক্ষিগতকরণের ব্যবসার নেটওয়ার্ক ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। এজন্য দক্ষ বাণিজ্যমন্ত্রীর ভূমিকা অতুলনীয় ও নজিরবিহীন। বিগত বছরগুলোতে কুরবানীর ঈদে মাংস পেলেও দরিদ্র ও সীমিত আয়ের মানুষের দুর্ভাবনা ছিলো, এই মাংস রান্নার জন্য মশলাপাতি পাবে কোথায়। কিন্তু এবার এগুলোর দাম সহনীয় হয়ে আসায় তাদের সেই দুর্ভাবনাও দূর হয়েছে।
এবার এমন এক সময়ে এদেশের মানুষ ঈদুল আজহা অর্থাৎ কুরবানীর ঈদ পালন করছেন, যখন দেশের বিভিন্ন স্থানে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। এছাড়া দেশের রাজনৈতিক অঙ্গনেও অস্থিরতা ও অনিশ্চয়তার মেঘ জমতে দেখা যাচ্ছে। আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এই উত্তেজনা ও অস্থিরতা। তবে দেশের রাজনীতিবিদ ও সচেতন মহলের সদিচ্ছা ও দেশপ্রেম এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে। আমরা আশা করবো, পবিত্র ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংশ্লিষ্ট সবাই যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন, সংকট উত্তরণে এগিয়ে আসবেন। পবিত্র ঈদুল আজহা আমাদের সবাইকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করুক, এই প্রার্থনা মহান আল্লাহ পাকের দরবারে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top