ছাতকে ৯টি বালু বোঝাই নৌকাসহ ৭ জন আটক
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ৬:৩৮:১৮ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর অভিযানে ৯টি বালু বোঝাই নৌকাসহ ৭ ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ইসলামপুর ইউপির এমদাদ নগর গ্রামস্থ চৈলতার ঢালা সংলগ্ন গোয়াপাকুরা হাওর এলাকায় ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বালু বোঝাই ৯টি নৌকাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মৃত আ. মন্নানের ছেলে মোশাহিদ মিয়া (৩৫), একই উপজেলার নুরপুর গ্রামের জমিদার পাঠানের ছেলে জসিম উদ্দিন (৩০), সাচনা ইউপির সদরকান্দি গ্রামের নবী হোসেনের ছেলে রমজান আলী (২৪), দুর্লভপুর গ্রামের তাজুদ মিয়ার ছেলে মাইনুদ্দিন (২৮), সাচনা ইউনিয়নের আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২৭), বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউপির ফুলডরি গ্রামের মোদাব্বির আলীর ছেলে নবাব মিয়া (৩২), একই ইউপির কৌয়া গ্রামের মৃত হরে কৃষ্ণ দাসের ছেলে বকুল দাশ (৫৫)। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।






