জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. অপরাধ

কানাইঘাটে যুবলীগ ক্যাডার জাকারিয়া গ্রেফতার


প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৮:০৬:৫৭ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে যুবলীগ ক্যাডার জাকারিয়া আহমদ (৪০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ৩১ মার্চ দুপুরে উপজেলার বানীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী সড়কের কুদরতের দোকান এলাকা থেকে দেশিয় রামদাসহ তাকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ। সে বড়দেশ উত্তর গ্রামের মৃত শামসুল হকের পুত্র।
উল্লেখ্য, বীরদল হাওর এলাকায় একের পর এক নানা ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল জাকারিয়া। এলাকাবাসী তার অপরাধমূলক র্কমকান্ডে অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে পারতো না। বারবার থানা পুলিশকে গ্রেফতারের দাবী জানালেও বিগত সরকারের দলীয় প্রভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে সে তার অপরাধ কর্মকান্ড চালিয়ে যেত।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ ক্যাডার জাকারিয়া সর্বশেষ তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে বড়দেশ উত্তর নয়াগ্রামের দুবাই প্রবাসী আব্দুল হাইর মালিকানাধীন এমএএইচ ফিসারিজ এন্ড এগ্রো ফার্ম থেকে গত ১৪ মার্চ সকালে জাল দিয়ে লক্ষাধিক টাকার মাছ লুট করে নেয় এবং খামারের পাড়ে রোপণকৃত অর্ধশতাধিক বিভিন্ন জাতের ফলদ গাছ কেটে ফেলে ক্ষতি সাধন করে। মাছ লুট ও গাছ কর্তনের প্রতিবাদ করতে গেলে জাকারিয়া ও তার সহযোগীরা খামারের শ্রমিকদের মারধর করে। এ ঘটনায় প্রবাসী আব্দুল হাই এর পুত্র জাহিদুল হক জাকারিয়া গংদের বিরুদ্ধে গত ২১ মার্চ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর জাকারিয়া আরো বেপরোয়া হয়ে উঠে। ক্ষিপ্ত হয়ে সে গত ২৭ মার্চ জাহিদুল ইসলামের এমএএইচ ফিসারিজ এন্ড এগ্রো ফার্ম এর পাড়ে অবস্থিত গরুর খামার থেকে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩ টি গরু নিয়ে যায়। এ ঘটনায় গত শুক্রবার জাহিদুল হক বাদী হয়ে জাকারিয়া আহমদসহ ৬ জনের বিরুদ্ধে থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন।
এরপর থেকে কানাইঘাট থানা পুলিশ জাকারিয়াকে গ্রেফতার ও নিয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করতে অভিযানে নামে। এরই প্রেক্ষিতে ৩১ মার্চ মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে কানাইঘাট থানার এসআই দুর্গা কুমার দেব, এএসআই রাসেল মিয়াসহ একদল পুলিশ সোর্সের সংবাদের ভিত্তিতে কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জাকারিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে জাকারিয়াকে পুলিশের হেফাজতে আদালতে প্রেরণ করা হবে।

অপরাধ এর আরও খবর
কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

কানাইঘাটে ৮ মাসে চোরাচালান-মাদকে ৪৭ মামলা, গ্রেপ্তার ৫২

কানাইঘাটে ৮ মাসে চোরাচালান-মাদকে ৪৭ মামলা, গ্রেপ্তার ৫২

দিরাইয়ে পিতার হাতে ২ শিশু খুন

দিরাইয়ে পিতার হাতে ২ শিশু খুন

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

সর্বশেষ সংবাদ
সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে
সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top